
রাজধানীর রামপুরার বনশ্রীতে ট্রাকচাপায় সুমন কাজী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পরিবার।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

হাসপাতালে নেওয়া পথচারী মো. বাদশা জানান, দুর্ঘটনার পর যুবকটি অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে আনিপা নিন্দিয়া (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অতিরিক্তি মদ পানে তিনি মারা গেছেন।

রাজধানীর কলাবাগানে চুরি করতে গিয়ে বিদ্যুাতয়িত হয়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। পুলিশ বলছে, তার আনুমানিক বয়স ৩০ বছর।

রাজধানীর তেজগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ ইমন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় তার সঙ্গে থাকা আরোহী গুরুতর আহত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

যুদ্ধাপরাধী অপরাধে অভিযুক্ত কারাবন্দী আব্দুর মান্নান হাওলাদার (৮৬) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাশ থেকে এক যুবকের মরদেহ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সাভার এলাকায় সংঘটিত সাতটি ধারাবাহিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সম্রাট। একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারকে তিনি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে ব্যবহার করে মানুষকে ডেকে এনে হত্যা করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জাননা, ভোরের দিকে কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেতকা এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে বিকাশ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

রাজধানীর চকবাজারে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। নিহত শিক্ষার্থীর নাম ফারহান রহমান জিহাদ (১৭)। ইসলামপুর মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫ মিনিটে অজ্ঞাতনামা এক যুবক মারা যান।

রাকিব তার সহকর্মী শাকিলের কাছ থেকে ১৩ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রাকিব ঈদের পর টাকা পরিশোধের কথা বললে শাকিল ও মাসুদ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।

রাকিব তার সহকর্মী শাকিলের কাছ থেকে ১৩ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রাকিব ঈদের পর টাকা পরিশোধের কথা বললে শাকিল ও মাসুদ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।