Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট

মায়ের মরদেহ নিতে সাড়ে তিন ঘণ্টা ঘুরেও অ্যাম্বুলেন্স পাননি হৃদয়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১২: ০২
মায়ের মরদেহ নিতে সাড়ে তিন ঘণ্টা ঘুরেও অ্যাম্বুলেন্স পাননি হৃদয়
মঙ্গলবার সকাল থেকে চলছে অ্যাম্বুলেন্স ধর্মঘট। ছবি: চরচা

তিনদিন আগে অসুস্থ মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছিলেন রাজধানীর ডেমরার মো. হৃদয়। চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকালে মাকে হারান হৃদয়। তবে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘটের কারণে মায়ের মরদেহ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিতে পারছেন না তিনি। সাড়ে তিনঘণ্টা এদিক-সেদিক ঘুরেও পাননি একটি অ্যাম্বুলেন্স।

Advertisement

ঢামেক হাসপাতালে দ্বিতীয় দিনের মতো চলা বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘটের কারণে এমন চরম ভোগান্তিতে পড়েছেন হৃদয়ের মতো কয়েক শ রোগী ও তাদের স্বজনরা। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেও মিলছে না কোনো সুফল।

Advertisement
Advertisement
Advertisement

হৃদয় চরচাকে জানান, তিন দিন আগে তার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ বুধবার সকাল ৭টার দিকে তার মা মারা যান। এরপর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের খোঁজ শুরু করেন তিনি। কিন্তু সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারেননি।

হতাশা প্রকাশ করে হৃদয় বলেন, “আমরা তো দিশেহারা হয়ে পড়েছি। কী যে করব, বুঝে উঠতে পারছি না। কীভাবে মায়ের মরদেহ বাড়িতে নেব?”

হৃদয়ের মতো বিপাকে পড়েছেন রেজাউল নামের এক ব্যক্তি। রেজাউল জানান, তার বোন মাওয়া থেকে ঢাকাগামী একটি বাসে ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

বোনকে জরুরি ভিত্তিতে পঙ্গু হাসপাতালে নিতে হবে। কিন্তু অ্যাম্বুলেন্স না পাওয়ায় তাকে স্থানান্তর করা যাচ্ছে না বলেও জানান রেজাউল।

সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, কী করবেন নেতানিয়াহু?netanyahu

রেজাউল বলেন, “আমরা ৯৯৯-এ কল দিয়েছি এবং সরাসরি অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে, গাড়ি চলবে না, আমরা যাব না। আমি প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা করছি, কিন্তু গাড়ি পাচ্ছি না।”

একদিকে মায়ের মরদেহ নিয়ে বাড়ি ফেরার অপেক্ষা, অন্যদিকে গুরুতর আহত স্বজনকে অন্য হাসপাতালে নেওয়ার তাগিদ—অ্যাম্বুলেন্স না পেয়ে এমন পরিস্থিতিতে পড়েছেন একাধিক পরিবারের সদস্যরা।

গতকাল মঙ্গলবার সকাল থেকেই অ্যাম্বুলেন্স না পেয়ে অনেককে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা এমনকি পিকআপভ্যানেও রোগী ও মরদেহ নিয়ে যেতে দেখা গেছে। হাসপাতালের বাইরে থেকে কিছু অ্যাম্বুলেন্স এলেও রোগী ও স্বজনদের প্রয়োজন অনুযায়ী সেবা মিলছে না।

ঢামেক হাসপাতাল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন চরচাকে বলেন, “হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মো. ফরহাদ হোসেন দায়িত্ব নেওয়ার পর হাসপাতাল প্রাঙ্গণ থেকে আমাদের সব অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালের নতুন ভবনের নিচে পার্কিংয়ের ব্যবস্থা করতে আমাদের দিয়ে জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করানো হয়। সেখানে সিসি ক্যামেরা, লাইট ও গেট স্থাপন করা হলেও পরবর্তী সময়ে সেখান থেকেও অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়।”

অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, “হাসপাতালের বাইরে সড়কে অ্যাম্বুলেন্স রাখলে সার্জেন্ট মামলা দেন। অথচ হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করতে তারা কয়েক লাখ টাকা খরচ করেছেন। ফলে বাধ্য হয়ে পার্কিংয়ের দাবিতে ধর্মঘট শুরু করেছি। বর্তমানে ঢামেক থেকে আমাদের সব অ্যাম্বুলেন্সের চলাচল বন্ধ রয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বিষয়: বাংলাদেশরাজধানীঢামেকমরদেহঅপরাধঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”