Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সরকারের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব, অস্থিরতা চলছে: জামায়াত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৪: ৫৮
সরকারের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব, অস্থিরতা চলছে: জামায়াত
জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সাম্প্রতিক বিষয়াবলী’ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

সরকারের মধ্যে ‘দ্বিধা-দ্বন্দ্ব ও অস্থিরতা’ চলছে বলে মনে করে বিরোধীদল জামায়াতে ইসলামী। যার ফলে সরকারের দায়িত্বশীলরা কথাবার্তার মধ্যে ‘তালগোল পাকিয়ে ফেলছেন এবং অসংলগ্ন কথাবার্তা’ বলছেন বলে ধারণা দলটির।

Advertisement

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সাম্প্রতিক বিষয়াবলী’ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

Advertisement
Advertisement
Advertisement

গোলাম পরওয়ার বলেন, ‘‘সরকারের সাত-আট মাসে অভ্যন্তরে কী হয়েছে আমরা জানি না। কিন্তু তাদের কথাবার্তা, সিদ্ধান্ত…, তাদের মধ্যে এত অসংলগ্নতা, সমন্বয়হীনতা, বৈপরীত্য, দ্বিচারিতা এবং উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে, নিজেদের সমস্ত ব্যর্থতা, দুর্বলতা ঢাকার যে হীন অপচেষ্টা, এটা জাতিও এখন হাস্যকরভাবে এনজয় করছে।’’

সরকারের সমালোচনা করে সেক্রেটারি জেনারেল বলেন, ‘‘এই কয়েক মাসে তিন জন মন্ত্রী ও একজন এমপিকে বিদায় হওয়া লাগে, বছর তো আরও সাড়ে ৪ বছর পড়েই থাকল।’’

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘‘তাদের (সরকার) ভেতরে কী হলো? এই যে দ্বিধা-দ্বন্দ্ব, অস্থিরতা একটি সরকারের মধ্যে চলছে। ফলে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদের সদস্যরা, এমনকি অনেক সংসদ সদস্য, সংসদের চিফ হুইপ পর্যন্ত কথাবার্তার মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছেন। অসংলগ্ন কথাবার্তা বলছেন।’’

সৌদি রাজতন্ত্রকে নিরাপত্তা খুঁজতে হবে জনগণের শাসনের মধ্যে saudi arab

এ সময় জুলাই শহীদদের স্মরণে গতকাল সোমবার ঢাকার ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের নেতারা উপস্থিত না থাকায় ব্যাখ্যা দেন জামায়াতের সেক্রেটারি। সোমবার সেখানে বিরোধী দলের নেতারা উপস্থিত না হওয়ায় সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ‘‘যাদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে তাদের থাকা উচিত ছিল।’’

প্রধানমন্ত্রীর ওই সমালোচনার জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘‘অনুষ্ঠানের দাওয়াতপত্রে সরকারের সব অতিথির নাম থাকলেও মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম সেখানে ছিল না। তিনি সেখানে কী হিসেবে উপস্থিত হবেন, সেটাও উল্লেখ ছিল না।’’

গোলাম পরওয়ার বলেন, ‘‘বিরোধীদলীয় নেতাকে আপনারা কার্ড পাঠিয়ে দিলেন। কোথায় বিরোধীদলীয় নেতার নাম আছে? সেখানে গিয়ে কী তিনি সাধারণ শ্রোতাদের চেয়ারে বসবেন, নাকি মঞ্চে তিনি বিশেষ অতিথি?’’

বিষয়: প্রধানমন্ত্রীসরকারদ্বন্দ্বমন্ত্রিপরিষদজামায়াতে ইসলামী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”