ক্ষেপণাস্ত্র

সৌদি আরব ক্ষেপণাস্ত্র কারখানা সম্প্রসারণ করছে?
সিএনএর বিশ্লেষক ডেকার ইভলেথ বলেন, সৌদি আরবের আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির উদ্যোগ এমন এক সময়ে দেখা যাচ্ছে, যখন উপসাগরীয় অঞ্চলের অন্য শক্তিধর দেশও তাদের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রভান্ডার সম্প্রসারণের চেষ্টা করছে। তিনিও এফপিআরআইয়ের মূল্যায়নের সঙ্গে একমত।

দাহরান থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ সৌদি আরামকোর
সৌদি আরামকো ও দেশটির বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এটিই প্রথমবারের মতো কোম্পানিটির কর্মীদের সরিয়ে নেওয়ার ঘটনা হতে পারে। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি আরামকো।

ফরেন পলিসির বিশ্লেষণ: ইরান যুদ্ধ বদলে দিচ্ছে বিশ্বব্যবস্থা
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য কিংবা আঞ্চলিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই সংঘাত বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, সামরিক কৌশল, বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা এবং রাষ্ট্রগুলোর নিরাপত্তা-চিন্তাকে দীর্ঘমেয়াদে বদলে দিতে পারে।

আমেরিকার অস্ত্রের শক্তি কতটা সত্যি, কতটা মিথ?
সামরিক দিক দিয়ে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ। তাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তির সব অস্ত্র—গাইডেড ক্ষেপণাস্ত্র, ড্রোন, স্টেলথ যুদ্ধবিমান। আছে অনেক শক্তিশালী বোমা। বাঙ্কার ব্লাস্টার বোমার কথা আমরা সবাই জানি। কিন্তু এত কিছু নিয়েও ইরানকে তারা কাবু করতে পারেনি।

ট্রাম্পের ‘যুদ্ধবিরতির’ পর প্রথমবার ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালায়নি রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলার কোনো উল্লেখ করেনি। ‘জ্বালানি যুদ্ধবিরতি’ নিয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের এক মুখপাত্র শুধু বলেন, এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান।

হুতিদের নিশানায় কেন সৌদির বিমানবন্দর?
গত কয়েকদিন ধরে সৌদি আরবের ভেতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সেপ্টেম্বরে সৌদি আরবের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবার হামলা চালিয়েছে হুতিরা

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের পরিবারে শোক, পিতৃহীন দুই শিশু
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন শহীদ আহমেদ আশিক (৩৫)। তার মৃত্যুতে স্ত্রী, দুই শিশুসন্তান ও পরিবারের অন্য সদস্যদের জীবনে নেমে এসেছে শোকের ছায়া।

সৌদির কিং খালিদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২
শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

হুতিদের হামলায় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি নিহত
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত রোববার সৌদি আরবের আল খুরাইস এলাকায় আরামকোর স্থাপনায় ওই হামলার ঘটনা ঘটে। এতে সজীব হোসেন প্রাণ হারান।

কিয়েভ ও আশপাশের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা
রাশিয়া বলেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা করা রাজধানীর একটি ডেটা সেন্টার, কিয়েভ অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, ওদেসা অঞ্চলের একটি শিল্প কমপ্লেক্স এবং ইজমাইলের বন্দর অবকাঠামোয় হামলা চালানো হয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮ মার্কিন মেরিন সেনা আহত: এনবিসি
চলতি মাসের শুরুর দিকে হরমুজ প্রণালিতে একটি জাহাজে অবস্থানকালে ইরানি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আটজন মার্কিন মেরিন সেনা আহত হন। পেন্টাগন এই ঘটনার বিষয়ে কোন বিবরণ দেয়নি এবং ইরানের সাথে যুদ্ধে হতাহতের সংখ্যা ও ব্যয়ের পরিমাণ কম করে দেখাচ্ছে কি না- তা নিয়ে সমালোচনার মুখে পড়েছে।

ট্রাম্প কি ক্ষমতার চূড়া ছুঁয়ে পতনের দিকে যাচ্ছেন?
ফরেন পলিসির সম্পাদক রবি আগারওয়াল সম্প্রতি লিখেছেন, কীভাবে ২০২৬ সালের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশাল উদ্যাপনের মাধ্যমে তার দ্বিতীয় মেয়াদের সূচনা সফলভাবে উদ্যাপন করছিলেন। বিশ্বনেতা থেকে শুরু করে বিলিয়নেয়ারদের সমাগম ঘটেছিল সেখানে। মার-আ-লাগোর সেই বিলাসবহুল নৈশভোজ থেকে শুরু ক

জাপান বদলে দিচ্ছে এশিয়ার প্রতিরক্ষা কাঠামো
এশিয়ার সামরিক ভারসাম্য বদলাচ্ছে। পরিবর্তনের কেন্দ্রে রয়েছে চীন। আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রতিরক্ষা কাঠামো নতুন করে সাজাচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে দীর্ঘ দিন শান্তিবাদী অবস্থান থেকে টোকিও এখন ধীরে ধীরে এমন এক সামরিক সক্ষমতা গড়ে তুলছে।

কীভাবে হুতিরা হয়ে উঠল ইরানের সবচেয়ে ভয়ংকর মিত্র?
ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধে প্রায় চার বছর ধরে বড় ধরনের লড়াই ছিল না। এক ধরনের অস্বস্তিকর যুদ্ধবিরতি ছিল। কিন্তু সেই শান্তিও এখন ভেঙে পড়ছে। দেশটিতে আবারও শুরু হয়েছে সংঘাত।

ইরানকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে রাশিয়ার গোপন সহায়তা
রাশিয়া গোপনে ইরানকে উন্নত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরিতে সহায়তা করছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের জন্য একটি নতুন হুমকি তৈরি করতে পারে। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ নিহত ৫
দক্ষিণ ইরানের সিরিকে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এর জবাবে পাল্টা হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের জন্য আমেরিকার কোনো ট্রাম্প কার্ড নেই
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন যেসব প্রাথমিক লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করেছিল—যেমন ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন, দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা এবং তাদের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা—তার একটিও অর্জন করা সম্ভব হয়নি

সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া পিয়ংইয়ং এলাকা থেকে কোরীয় উপদ্বীপের পূর্বদিকে সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ৫ জন নিহত
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা
রোববার ভোরে ইউক্রেনীয় ড্রোন মস্কো অঞ্চলে হামলা চালায়। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, এটি ওই অঞ্চলে চালানো সবচেয়ে বড় হামলাগুলোর একটি এবং এতে অন্তত একজন নিহত হয়েছে।



