Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০: ০৯
যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রকে বিবেচনা করা হয়। ছবি: রয়টার্স

ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্রের আনুমানিক দাম ২১০ কোটি ডলার। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই কিয়েভকে এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগেও কয়েক দফায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এটিই হতে যাচ্ছে তার প্রশাসনের অন্যতম বড় উদ্যোগ।

রয়টার্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের টানাপোড়েন বেড়েছে। এরই মধ্যে ট্রাম্প রাশিয়ার সঙ্গে ডিজেল কেনাবেচার একটি চুক্তির ঘোষণা দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

সেই সঙ্গে রাশিয়ার তেল শোধনাগারগুলোয় হামলা বন্ধ রাখতে ইউক্রেনের অনিচ্ছারও কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। এ বিষয়ে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনাও করেন।

আন্তর্জাতিক ব্যবস্থা: দুধের বোতল থেকে বিশ্বরাজনীতির শিক্ষাworld-politics

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা ক্রমাগত বাড়িয়ে চলেছে রাশিয়া। ইউক্রেন দীর্ঘদিন থেকে বলে আসছে, হামলা ঠেকাতে এবং যুদ্ধ চালিয়ে যেতে তাদের জরুরিভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্র দরকার। দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রকে বিবেচনা করা হয়।

গত সোমবার জেলেনস্কি বলেন, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদনের জন্য প্রায় এক মাস অপেক্ষা করছে ইউক্রেন। এ সময়ে দেশটির জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে হামলা আরও জোরদার করেছে রাশিয়া।

তবে ইউক্রেনের জরুরি প্রয়োজনের তাগিদের পরও দ্রুত এসব ক্ষেপণাস্ত্র পাওয়ার সম্ভাবনা বেশ কম। অস্ত্র বিক্রির চুক্তি কার্যকর করতে সাধারণত কয়েক বছর লাগে।

অস্ত্র অনুমোদন সম্পর্কে জানেন এমন দুটি সূত্র রয়টার্সকে বলেছে, এসব ক্ষেপণাস্ত্র এখনো তৈরিই হয়নি। ২০৩০-এর দশকের শুরুর দিকের কয়েকটা বছর পার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র ইউক্রেনে পৌঁছানোর সম্ভাবনা নেই বললেই চলে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউক্রেন এসব ক্ষেপণাস্ত্র কানাডা, জার্মানি ও নরওয়ের দেওয়া অর্থে কিনবে। এ অর্থ ‘ইউএস জাম্পস্টার্ট’ নামের একটি কর্মসূচির মাধ্যমে সরবরাহ করা হবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ‘ইউক্রেন সাপোর্ট লোন’ নামের ঋণ প্রকল্প থেকে পাওয়া অর্থও ব্যবহার করা হবে।

বিষয়: যুদ্ধইউক্রেনরাশিয়া–ইউক্রেন যুদ্ধরাশিয়াযুক্তরাষ্ট্রক্ষেপণাস্ত্র
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”