Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ভৌগোলিক প্রতিবন্ধকতা না মেনেই পাল্টা হামলার নির্দেশ খামেনির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২০: ০৬
ভৌগোলিক প্রতিবন্ধকতা না মেনেই পাল্টা হামলার নির্দেশ খামেনির
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানে আবার হামলা করতে পারে যুক্তরাষ্ট্র–এমন একটা গুঞ্জন চালু আছে বেশ কিছুদিন ধরেই। কিন্তু তেমন কিছু হলে ইরান কী করবে? কী করা উচিত, সে ব্যাপারে ইরানের সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা মোজতবা খামেনি।

Advertisement

সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠকে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরানে হামলা করে, সে ক্ষেত্রে ইরানের পাল্টা জবাব হবে সঙ্গে সঙ্গে, এবং সে জবাব হবে তাৎক্ষণিক ও ভয়ংকর। এই পাল্টা হামলার ক্ষেত্রে ভৌগোলিক প্রতিবন্ধকতা না মানারও নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

তাছাড়া আবার যুদ্ধ শুরু হলে সেই যুদ্ধ কীভাবে, কখন ও কোন শর্তে শেষ হবে, তা ইরান ঠিক করবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন খামেনি।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন তার ছেলে মোজতবা খামেনি, তবে এখন পর্যন্ত তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি তার গলাও শোনা যায়নি। আজ এই নির্দেশনাও তিনি দিয়েছেন আগের মতো করে লিখিত বিবৃতিতে।

Advertisement
Advertisement
Advertisement

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আবার হামলার ক্ষেত্রে হুঁশিয়ারি করে দিয়ে যে বক্তব্য দিয়েছেন মোজতবা খামেনি, সেটা পাওয়া গেছে তার ওয়েবসাইটে। সেখানে মোজতবা খামেনিকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “শত্রুরা যদি আবার সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তাহলে এই যুদ্ধ কখন ও কোন শর্তে শেষ হবে তা ঠিক করবে এই ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ও ইরান জাতি।”

সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আবদোল্লাহি, আর্মি প্রধান আমির হাতামি ও আইআরজিসি কমান্ডার আহমাদ ভাহিদির মতো সিনিয়র মিলিটারি কমান্ডারদের সঙ্গে মোজতবা খামেনির বৈঠকের খবর প্রকাশ্যে আসে। তারপরই এসেছে মোজতবা খামেনির এই বিবৃতি।

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর সিনিয়র এই কমান্ডারদের সঙ্গে এটিই মোজতবা খামেনির প্রথম বৈঠক।

বৈঠকের পর লিখিত বিবৃতিতে যে নির্দেশ দিয়েছেন মোজতবা খামেনি, তাতে তিনি ইরানের সশস্ত্র বাহিনীকে তাদের লক্ষ্যবস্তুর তালিকা বা ‘টার্গেট ব্যাংক’ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। অর্থাৎ, কোন কোন স্থাপনা ও ব্যক্তি বা প্রতিষ্ঠানে পাল্টা হামলা চালাবে ইরান, তার তালিকা। সেই তালিকা ঠিক করার ক্ষেত্রে মোজতবা খামেনির নির্দেশ, “আমেরিকান-জায়নিস্ট শত্রুদের সকল দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ”কে লক্ষ্যবস্তু বানাতে হবে।

আর এসব লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাকেই পাত্তা না দেওয়ার নির্দেশ মোজতবা খামেনির। “যেকোনো ধরনের বা পর্যায়ের হুমকির ক্ষেত্রে তাৎক্ষণিক, ভয়ংকর ও ভৌগোলিক প্রতিবন্ধকতাহীন পাল্টা জবাব” যাতে দেওয়া নিশ্চিত করা হয়, কমান্ডারদের সে নির্দেশই দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

ইরানের সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের গঠন আরও শক্তিশালী করা, ‘ডকট্রিন’ ও ‘ট্যাকটিকসে’র জায়গাগুলোতে নিজেদের দেশজ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার কথাও বলেছেন মোজতবা খামেনি।

বিষয়: ইরানযুক্তরাষ্ট্রইসরায়েলমধ্যপ্রাচ্য
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”