Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নেতানিয়াহুর ক্ষমতা সীমিত হলেও আছে ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৩: ৪০
নেতানিয়াহুর ক্ষমতা সীমিত হলেও আছে ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা!
লিকুদ পার্টির নেতা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে পার্টির নির্বাচনী সদর দপ্তরে দেশটির জাতীয় নির্বাচনের বুথফেরত জরিপের ফল প্রকাশের পর বক্তব্য দেন। ২৮ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

ইসরায়েলে গত মঙ্গলবারের নির্বাচনের পর দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু আরও কিছু সীমাবদ্ধতার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, তার সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উল্লেখযোগ্য ক্ষমতা ধরে রাখতে পারে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলের ১২০ আসনের আইনসভায় নেতানিয়াহুর ডানপন্থী জোট কিংবা সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট—কোনোটিই সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দেশটির সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাসে বলা হচ্ছে না। আইজেনকট স্বীকার করেছেন, নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে নিরাপত্তার বিষয়টি ব্যবহার করতে পারেন।

এর আগে নেতানিয়াহুর দপ্তর ইরান সংঘাতকে রাজনৈতিক সুবিধা অর্জনের কাজে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গতকাল বুধবার এ বিষয়ে মন্তব্য চেয়ে পাঠানো রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তার দপ্তর।

Advertisement
Advertisement
Advertisement

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি বলেন, “আইনের আক্ষরিক ব্যাখ্যা অনুসারে, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা ও কর্তৃত্ব নিয়মিত সরকারের মতোই।”

তবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ওপর সংযম বজায় রাখার দায়িত্ব রয়েছে এবং কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সীমিত।

বিশ্লেষকদের মতে, নিয়োগের মতো বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের ওপর বিধিনিষেধ থাকে। তবে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সরকার কিছুটা স্বাধীনতা ভোগ করতে পারে।

তেল আবিবভিত্তিক তাখলিথ ইনস্টিটিউটের গবেষক ওর আশের বলেন, “সাধারণভাবে, সংযম বজায় রাখার এই দায়িত্বের ক্ষেত্রে নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোই সবচেয়ে স্পষ্ট ব্যতিক্রম।”

নেতানিয়াহুর হার মানে ট্রাম্পের হার! Benjamin Netanyahu

তিনি উল্লেখ করেন, ইসরায়েলের সুপ্রিম কোর্ট অতীতে বলেছে, জরুরি প্রয়োজনের কারণে যুক্তিসংগত বলে বিবেচিত না হলে তত্ত্বাবধায়ক সরকারের সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা উচিত।

আশের বলেন, “যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ঐতিহাসিকভাবে হস্তক্ষেপ করা এড়িয়ে এসেছে। নতুন নেসেটের অধিবেশন শুরুর পর থেকে এর কমিটিগুলো গঠিত হওয়ার আগপর্যন্ত কয়েক সপ্তাহে সংসদীয় নজরদারিও সবচেয়ে দুর্বল থাকে।”

তিনি আরও বলেন, “আইনগতভাবে একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ ইসরায়েলকে যুদ্ধে জড়াতে পারেন।”

চূড়ান্ত নির্বাচনী ফল প্রকাশের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে পরামর্শ করবেন বলে ধারণা করা হচ্ছে। এরপর সরকার গঠনের সবচেয়ে ভালো সম্ভাবনা রয়েছে বলে তিনি যাকে মনে করবেন, তাকেই সরকার গঠনের দায়িত্ব দেবেন। মনোনীত ব্যক্তি সরকার গঠনের জন্য সর্বোচ্চ ৪২ দিন সময় পাবেন।

বিষয়: প্রধানমন্ত্রীসুপ্রিম কোর্টযুদ্ধবেনইয়ামিন নেতানিয়াহুপ্রেসিডেন্টনির্বাচনপার্লামেন্টবিশ্লেষকের চোখেবিশ্লেষণইরানইসরায়েলতত্ত্বাবধায়ক সরকারপার্লামেন্ট নির্বাচন
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”