Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> ভাবনা

ভারতে বিশ্বকাপ: বাংলাদেশ এখন কী করবে?

নাইর ইকবাল

নাইর ইকবাল

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৫: ৫৬
ভারতে বিশ্বকাপ: বাংলাদেশ এখন কী করবে?

বিশ্বকাপ নিয়ে অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন নিজেদের মর্যাদার বিনিময়ে ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসিকে যে চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দিয়েছিল, সেখান থেকেও বার্তা প্রত্যাশা পূরণ করার মতো নয় এখনও। তবে কি বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে?

Advertisement

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে হিন্দুত্ববাদীদের হুমকির মুখে। কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে নির্দেশ দিয়েছে, তাতে ‘নিরাপত্তা’ বিষয়টি ছিল। অর্থাৎ, আইপিএলে মোস্তাফিজ খেললে তার পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছে, বিসিসিআইয়ের যুক্তি এমনই।

বাংলাদেশও নিরাপত্তার বিষয়টিকেই ইস্যু করেছে। যেখানে ব্যক্তি মোস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যাবে। কিন্তু আইসিসি বাংলাদেশকে জানিয়েছে, বিশ্বকাপের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেভাবে শঙ্কা দেখছে না তারা। গতকাল, ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তো খবর দিয়েছিল, আইসিসি নাকি বিসিবিকে স্পষ্টই জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে, নয়তো পয়েন্ট কাটা যাবে। পরে বিসিবি এক বিবৃতি দিয়ে এ খবর উড়িয়ে দিয়েছে।

মোস্তাফিজকে বাদ দেওয়া কি বিজেপির ভোটের রাজনীতি?mustafizur

ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপের যৌথ আয়োজক। বাংলাদেশ চায় কলকাতা ও মুম্বাইয়ের বাংলাদেশের চারটি খেলা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। তবে বিশ্বকাপের মাত্র একমাস বাকি থাকতে সেটা কতটা সম্ভব, সে প্রশ্নও আছে।

Advertisement
Advertisement
Advertisement

কাল যুব ও ক্রীড়া উপদেষ্টার কথায় একটা জিনিস পরিষ্কার-বাংলাদেশ এ মুহূর্তে ‘পয়েন্ট অব নো রিটার্নে’ আছে। তিনি স্পষ্টই বলেছেন, ‘মর্যাদা বিকিয়ে দিয়ে’ বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল। এখন আইসিসি যদি বাংলাদেশের কথা না রাখে, তবে কী প্রথমবারের মতো ক্রিকেটের বৈশ্বিক কোনো ইভেন্টই শুধু নয়, স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো কোনো খেলাধুলার কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট করার দিকেই হাঁটবে বাংলাদেশ।

১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলা বাংলাদেশ এর পরের ২৬ বছরে খেলেছে ক্রিকেটের অনেক বৈশ্বিক প্রতিযোগিতা। এখনো পর্যন্ত ৭টি ওয়ানডে বিশ্বকাপ ও ৯টি টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশ খেলেছে কয়েকটি চ্যাম্পিয়নস ট্রফিও (আইসিসি আয়োজিত বৈশ্বিক প্রতিযোগিতাই এটি)। এবার মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, সেটি হবে বিরাট বড় ঘটনাই।

সাম্প্রতিককালে ক্রিকেটের কোনো বৈশ্বিক প্রতিযোগিতা বয়কটের ঘটনা ঘটেনি। কূটনৈতিক সম্পর্ক তলানিতে থাকার পরও ২০১৬ সালে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তান বয়কট করেনি। ভারতের সঙ্গে ম্যাচও খেলেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে অস্থিরতা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন ও তার ভারতে চলে যাওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে শুরু হয়েছে অস্থিরতা। বাংলাদেশে সরকার পতনে ভারত যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, সমস্যাটা মূলত সেই জায়গাতেই। সম্প্রতি দুই দেশের রাজনীতিতেই বড় ইস্যুও হয়ে উঠেছে এটি। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদও দেয়া হয়েছে রাজনৈতিক ইস্যুতে। ২০২৫ সালে ভারত একতরফাভাবেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে। বাংলাদেশ সে সময় কোনো প্রতিক্রিয়া না দেখালেও এবার মোস্তাফিজ–ইস্যুতে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়া আসলে এতদিনের ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া বলা যেতেই পারে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে বসে, তাহলে কার লাভ কার ক্ষতি? ভারত ক্রিকেট বিশ্বকে নিয়ন্ত্রণ করে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বড় অর্থনীতি ও ক্রিকেটের সবচেয়ে বড় বাজার হিসেবে ক্রিকেটীয় অর্থনীতিতে সিংহভাগ রাজস্ব জোগান দেয় তারাই। এটা বারবার ভারত সবাইকে মনেও করিয়ে দেয়। আইসিসিও অনেক ক্ষেত্রে রাজস্বের জন্য ভারতের ওপর নির্ভরশীল। ক্রিকেট বিশ্বে ভারতের প্রভাব এতটাই যে তাদের সঙ্গে সরাসরি সংঘাতে চলে যাওয়ার ঝুঁকি অনেক। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াটা অপমানজনক। অনেকটাই ছেলেমানুষি ব্যাপার–স্যাপার। ঝগড়ার জেরে পাড়ার ক্রিকেটে কাউকে খেলায় না নেওয়ার মতোই। এ নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনাও আছে। কিন্তু বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, সেটির চাপ সামলানোর ক্ষমতা বাংলাদেশের আছে কিনা, সেটিও ভেবে দেখার বিষয়।

মোস্তাফিজকে নিয়ে চাপে ভারতীয় বোর্ড?ricky ponting mustafiz

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি। এমনকি সরকারের তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আসছে আইপিএলের টেলিভিশন সম্প্রচার বন্ধেরও নির্দেশ জারি করেছে। ক্রিকেট দুনিয়ার অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে শক্তিধর দেশের সঙ্গে এই মুখোমুখি অবস্থানে বাংলাদেশকে যে আগামী দিনগুলোতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই।

বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলে কিংবা আইসিসি যদি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরাতে রাজি না থাকে, বাংলাদেশের ম্যাচগুলোতে প্রতিপক্ষ ওয়াকওভার পাবে, এটা বড় ইস্যু নয়। বাংলাদেশ এমনটা করলে বিশ্বকাপের যে লভ্যাংশ আইসিসি সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে দেয়, সেটি হারাতে হবে বাংলাদেশকে। সেই টাকার অংকটা মোটেও ছোট নয়। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠে বাংলাদেশ পেয়েছিল বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৮০ লাখ টাকারও কিছু বেশি। এটা এমন একটা অংক, যার কিয়দংশও যদি দেশের অন্য কোনো খেলার ফেডারেশনগুলো পেত, তাহলে খুব ভালোভাবেই তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারত। কিন্তু এখন বাংলাদেশের সামনে প্রশ্ন, মর্যাদা। আইসিসির সিদ্ধান্ত যদি পক্ষে না–ও আসে, তার পরেও বাংলাদেশের নিজেদের অবস্থান থেকে সরে আসার সুযোগ অনেকটাই কম। বাংলাদেশ এখন কী করবে, এটাই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

বিষয়: বাংলাদেশবিসিবিটি-টোয়েন্টি ক্রিকেটক্রিকেটআইপিএলভারতবিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • প্রবাসী শ্রমিকেরা কি কেবলই লাশ, কেবলই গিনিপিগ?

    প্রবাসী শ্রমিকেরা কি কেবলই লাশ, কেবলই গিনিপিগ?

    চলতি বছর জানুয়ারি থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (মোট ২৭৩ দিন) ৯ মাসে দেশে এসেছে চার হাজার ৬০টি মরদেহ। এ হিসাবে দিনে মরদেহ এসেছে গড়ে ১৪টির বেশি। সবচেয়ে বেশি কর্মী মারা যান সৌদি আরবে, দুই হাজারের মতো। সরকার প্রবাসী কার্ড দেবে, ভালো কথা। কিন্তু বিদেশে গিয়ে যারা লাশ বা পঙ্গু হয়ে ফিরে আসেন, তাদের তো

  • স্লোগান ও গ্রেপ্তার: শব্দ নয়, অপরাধের বিচার হোক

    স্লোগান ও গ্রেপ্তার: শব্দ নয়, অপরাধের বিচার হোক

    স্লোগান ঘিরে রাজনৈতিক অসহিষ্ণুতা ও গ্রেপ্তারের ঘটনায় একটি প্রশ্ন সামনে আসে। আর তা হলো, সমস্যা স্লোগানের উচ্চারণে, নাকি অপব্যবহারে? কারণ, রাজনীতির মাঠ-ময়দানে উচ্চারিত একটি স্লোগান কখনো কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়: ইতিহাস, আবেগ, পরিচয়, রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং কখনো কখনো মানুষের আত্মত্যাগের স্মৃতি। দৃষ্

  • আন্তর্জাতিক ব্যবস্থা: দুধের বোতল থেকে বিশ্বরাজনীতির শিক্ষা

    আন্তর্জাতিক ব্যবস্থা: দুধের বোতল থেকে বিশ্বরাজনীতির শিক্ষা

    সুপারমার্কেট থেকে দুই শতাংশ চর্বিযুক্ত দুধের একটি বোতল কেনার সময় সাধারণত কেউ আন্তর্জাতিক রাজনীতির কথা ভাবেন না। ক্রেতার প্রত্যাশা থাকে, বোতলের গায়ে যা লেখা আছে, ভেতরের পণ্যও ঠিক তা-ই হবে। কিন্তু এই সাধারণ আস্থার পেছনেও রয়েছে আন্তর্জাতিক নিয়ম, মান নির্ধারণ এবং পারস্পরিক বিশ্বাসের একটি বিস্তৃত

  • অর্থনীতির নাজুক অবস্থায় সচিবালয় স্থানান্তর খুব কি জরুরি?

    অর্থনীতির নাজুক অবস্থায় সচিবালয় স্থানান্তর খুব কি জরুরি?

    বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য জানাচ্ছে, বাজেটের আওতাধীন দৈনন্দিন ব্যয় মেটাতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজর ২৪৫ কোটি টাকা। একই ধারাবাহিকতায় নভেম্বরের গোড়াতে সরকারি কর্মচারীদেরকে নতুন বেতন স্কেলে অক্টোবর মাসের বেতন