Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> ভাবনা

মাঠের মানুষ চলে গেলেন সবুজ জমিনেই

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩৬
মাঠের মানুষ চলে গেলেন সবুজ জমিনেই

জীবন অনিশ্চয়তার!

Advertisement

কথাটা কারোরই অজানা নয়। কিন্তু কিছু মুহূর্ত আসে, যখন জীবনের অনিশ্চয়তাও সবাইকে স্তব্ধ করে দেয়, হতভম্ব করে দেয়। শনিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যু তেমনই এক ঘটনা। দুপুর বারোটার সময়ও যে মানুষটা মাঠে ছিলেন দলের সঙ্গে। সন্ধ্যার আগেই তাঁর মৃতদেহ এল মাঠে। জীবন শুধু অনিশ্চয়তারই নয়, জীবন বড় ঠুনকো। এসব মুহূর্তগুলোই হয়ত সবাইকে মনে করিয়ে দেয়, এই যে জীবন নিয়ে এত আয়োজন, এত পরিকল্পনা—পরের মুহূর্তে কী ঘটবে, সেটিই তো আমরা কেউই জানি না।

শনিবার ছিল বিপিএলের দ্বিতীয় দিন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। দিনের প্রথম ম্যাচ। দল নিয়ে মাঠেই ছিলেন মাহবুব আলী জাকি। দলের খেলোয়াড়দের ওয়ার্মআপ তদারকি করছিলেন। দাঁড়িয়ে সেই ওয়ার্মআপ দেখতে দেখতেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ঢাকার সহকারী কোচ। বলতে পেরেছিলেন মাত্র একটি বাক্য—‘আমাকে ধর’। শিষ্যরা দৌড়ে গিয়েছিলেন তার দিকে। কিন্তু ততক্ষণে জ্ঞান হারিয়েছেন তিনি। কিছুক্ষণ মাঠেই সিপিআর দেওয়া হয়, দ্রুততার সঙ্গে সিলেট শহরের একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, তিনি নেই।

Advertisement
Advertisement
Advertisement
আগের দিনও মাঠে বসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মাহবুব আলী। ছবি: বিসিবি
আগের দিনও মাঠে বসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মাহবুব আলী। ছবি: বিসিবি

ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের জন্য এমন কঠিন ম্যাচ হয়ত জীবনে আসেনি। কী ভয়ংকর মানসিক অবস্থা নিয়ে তাঁরা ম্যাচটা খেলেছেন, চিন্তাই করা যায় না। ম্যাচটা ঢাকা জিতেছে, কিন্তু সেই জয়ে আনন্দ ছিল না, ছিল শুধুই কান্না আর শোক। ম্যাচে বা ম্যাচের পর খেলোয়াড়দের চোখে–মুখে যে অবিশ্বাস, যে ঘোর দেখা গেছে, সেটি কোনো বিশেষণ দিয়েই বর্ণনা করা সম্ভব নয়।

আপাদমস্তক মাঠের মানুষ মাহবুব আলী। ঢাকার ক্লাব ক্রিকেটে খেলেছেন। কুমিল্লার মানুষটি এক সময় জাতীয় ক্রিকেট খেলেছেন কুমিল্লা জেলার হয়ে। খেলোয়াড়ি জীবনে ছিলেন পেস বোলার। ২০০৮ সালে বিসিবিতে যোগ দেন স্পেশালিস্ট পেস বোলিং কোচ হিসেবে। ছিলেন হাই পারফরম্যান্স কোচও। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করা বহু পেস বোলারের সরাসরি শিক্ষক ছিলেন তিনি। ছিলেন বায়োমেকানিক্স বিশেষজ্ঞও। বোলিং অ্যাকশন নিয়ে যেসব বোলার সমস্যায় পড়েছেন, আইসিসি যাদেরকেই আপত্তি দিয়েছে, তারা প্রায় সবাই মাহবুব আলীর অধীনে নিজেদের শুধরেছেন। তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় অধ্যায় ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার যুব বিশ্বকাপ। বিশ্বজয়ী যুবাদের বোলিং কোচ ছিলেন তিনি।

দেশের পেসারদের নিয়ে নীরবেই কাজ করে গেছেন মাহবুব আলী। ছবি: বিসিবি
দেশের পেসারদের নিয়ে নীরবেই কাজ করে গেছেন মাহবুব আলী। ছবি: বিসিবি

নীরবে–নিভৃতেই দেশের ক্রিকেটে কাজ করে গেছেন মাহবুব আলী। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে যখন আইসিসি আপত্তি তুলল, তখন মাহবুব আলীর অধীনেই ক্যারিয়ার বাঁচিয়েছিলেন তাসকিন। এই খবর কয়জন জানেন? শুধু কী তাসকিন? বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পেস বোলার তৈরি থেকে শুরু করে, যে বোলার যখনই নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব খুঁজে পেয়েছেন, তখনই মাহবুব আলীর আশ্রয় খুঁজেছেন। আগেই বলা হয়েছে, তিনি বাংলাদেশের ক্রিকেটে বায়োমেকানিক্স বা বোলিং অ্যাকশন সংক্রান্ত বিজ্ঞানটা খুব ভালো বুঝতেন। অন্যান্য প্রযুক্তিতেও তাঁর অগাধ দখল ছিল। কখনোই পাদপ্রদীপের আলোয় আসেননি। কখনোই কোনো কিছুর জন্য নিজের কৃতিত্ব দাবি করেননি। এই যে আজ দেশের ক্রিকেটে ভালো ভালো পেস বোলার তৈরি হয়েছে, এসবের নেপথ্যে মাহবুব আলীর আছে গুরুত্বপূর্ণ অবদান। তাসকিন তো ছিলেনই, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান, রিপন মন্ডলদের সরাসরি শিক্ষক তিনি।

৫৯ বছরের জীবন মাহবুব আলীর। ৩৫ বছরই তিনি উৎসর্গ করেছেন দেশের ক্রিকেটের পেছনে। এমন মানুষ চলে গেলেন মাঠের সবুজ জমিনেই।

বিষয়: বিসিবিশরীফুল ইসলামতানজিম হাসান সাকিববাংলাদেশ ক্রিকেটতাসকিন আহমেদক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • প্রবাসী শ্রমিকেরা কি কেবলই লাশ, কেবলই গিনিপিগ?

    প্রবাসী শ্রমিকেরা কি কেবলই লাশ, কেবলই গিনিপিগ?

    চলতি বছর জানুয়ারি থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (মোট ২৭৩ দিন) ৯ মাসে দেশে এসেছে চার হাজার ৬০টি মরদেহ। এ হিসাবে দিনে মরদেহ এসেছে গড়ে ১৪টির বেশি। সবচেয়ে বেশি কর্মী মারা যান সৌদি আরবে, দুই হাজারের মতো। সরকার প্রবাসী কার্ড দেবে, ভালো কথা। কিন্তু বিদেশে গিয়ে যারা লাশ বা পঙ্গু হয়ে ফিরে আসেন, তাদের তো

  • স্লোগান ও গ্রেপ্তার: শব্দ নয়, অপরাধের বিচার হোক

    স্লোগান ও গ্রেপ্তার: শব্দ নয়, অপরাধের বিচার হোক

    স্লোগান ঘিরে রাজনৈতিক অসহিষ্ণুতা ও গ্রেপ্তারের ঘটনায় একটি প্রশ্ন সামনে আসে। আর তা হলো, সমস্যা স্লোগানের উচ্চারণে, নাকি অপব্যবহারে? কারণ, রাজনীতির মাঠ-ময়দানে উচ্চারিত একটি স্লোগান কখনো কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়: ইতিহাস, আবেগ, পরিচয়, রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং কখনো কখনো মানুষের আত্মত্যাগের স্মৃতি। দৃষ্

  • আন্তর্জাতিক ব্যবস্থা: দুধের বোতল থেকে বিশ্বরাজনীতির শিক্ষা

    আন্তর্জাতিক ব্যবস্থা: দুধের বোতল থেকে বিশ্বরাজনীতির শিক্ষা

    সুপারমার্কেট থেকে দুই শতাংশ চর্বিযুক্ত দুধের একটি বোতল কেনার সময় সাধারণত কেউ আন্তর্জাতিক রাজনীতির কথা ভাবেন না। ক্রেতার প্রত্যাশা থাকে, বোতলের গায়ে যা লেখা আছে, ভেতরের পণ্যও ঠিক তা-ই হবে। কিন্তু এই সাধারণ আস্থার পেছনেও রয়েছে আন্তর্জাতিক নিয়ম, মান নির্ধারণ এবং পারস্পরিক বিশ্বাসের একটি বিস্তৃত

  • অর্থনীতির নাজুক অবস্থায় সচিবালয় স্থানান্তর খুব কি জরুরি?

    অর্থনীতির নাজুক অবস্থায় সচিবালয় স্থানান্তর খুব কি জরুরি?

    বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য জানাচ্ছে, বাজেটের আওতাধীন দৈনন্দিন ব্যয় মেটাতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজর ২৪৫ কোটি টাকা। একই ধারাবাহিকতায় নভেম্বরের গোড়াতে সরকারি কর্মচারীদেরকে নতুন বেতন স্কেলে অক্টোবর মাসের বেতন