
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স কায়রো থেকে এ খবর দিয়েছে।
আজ রোববার (১৬ নভেম্বর) এই হামলা হয় বলে রয়টার্সকে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।
হামলায় কতজন নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জরুরি উদ্ধারকারী সংস্থা দ্য প্যালেস্টিনিয়ান সিভিল ইমারজেন্সি কর্তৃপক্ষ বলেছে, ওই ভবনে প্রায় ৭০ জন বাসিন্দা ছিল।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের বক্তব্য জানা যায়নি।
গত মাসে বেইত লাহিয়া এবং পাশের শহর বেইত হানুন এবং জাবালিয়াতে ট্যাংক পাঠিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা ঠেকাতে এবং তারা যেন নতুন করে ঐক্যবদ্ধ হতে না পারে, তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, ওই তিন এলাকায় তাদের হামলায় কয়েক শ হামাস সদস্য নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইসরায়েলি বাহিনী ওই এলাকাগুলোকে গাজা নগরী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রেখেছে।
আরও পড়ুন
এদিকে আজ রোববার ভোরে গাজা ভূখন্ডের মধ্যাঞ্চলীয় বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করলে এ প্রাণহানির ঘটনা ঘটে। চিকিৎসাকর্মীরা বলেছেন, একটি বাড়ি লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের দাবি, গাজায় এখনো অনেকে জিম্মি আছেন। হামাসের হামলার জবাবে পর দিন থেকে গাজা ভূখন্ডে হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪৩ হাজার ৭৯৯ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।