গাজা

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, শরণার্থীশিবিরের পশ্চিমে আল-ফালুজা কবরস্থানের কাছে একদল ফিলিস্তিনির ওপর ড্রোনটি আঘাত হানে।

ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আব্বাস নভেম্বরে নির্বাচন আয়োজনের সময়সূচি পুনর্ব্যক্ত করেছিলেন। আন্তর্জাতিকভাবে সমর্থিত সংস্কার এগিয়ে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই তিনি ওই অঙ্গীকার করেছিলেন। এর দুই সপ্তাহ পর আব্বাসের নির্বাচনের সময়সূচি পেছানোর সিদ্ধান্ত এলো।

গণহত্যার তিন বছর: আমেরিকার ‘ইসরায়েল-পন্থী’ গণমাধ্যম কীভাবে সত্যকে আড়াল করেছে
গত সপ্তাহে ফ্লাইদুবাই-এর একটি ফ্লাইট সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। যদিও এতে কোনো ইসরায়েলি নাগরিক হতাহত হননি। বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সৌদি চিকিৎসকেরা ইসরায়েলি যাত্রীদের পরীক্ষা করে নিশ্চিত হন যে তারা অক্ষত আছেন। কিন্তু এসব বিষয় কোনো গুরুত্বই পায়নি।

তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত গাজা
তিন বছরের যুদ্ধে গাজার ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও অর্থনীতির বড় অংশই ধ্বংস হয়ে গেছে। বাসস্থান, পানি, চিকিৎসা ও শিক্ষার সংকটে প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে কাটছে লাখো মানুষের জীবন। যুদ্ধবিরতি এলেও গাজাবাসীর সামনে স্বাভাবিক জীবনে ফেরার পথ এখনও অনিশ্চিত।

যুদ্ধের তিন বছর পর গাজা এখন কোন অবস্থায়
ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের ৭ অক্টোবর ২০২৩-এর হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। তিন বছর পর রক্তক্ষয়ী এই সামরিক অভিযানে ফিলিস্তিনের এই ভূখণ্ডটি আজ প্রায় অচেনা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার বাস্তুচ্যুতদের ফেরা কেন কঠিন হয়ে পড়েছে?
গাজা ছেড়ে যাওয়ার আগে প্রত্যেক ব্যক্তিকেই ইসরায়েল ও মিশর—দুই দেশের পক্ষ থেকে যাচাই করা হয়েছিল। কিন্তু তাদের অনেকের পক্ষেই গাজায় ফিরে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ভবন ধসে ছয় শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। স্থানীয় সময় গতকাল বুধবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা
মধ্যপ্রাচ্যে শান্তি ও সংযমের আহ্বান জানিয়ে একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছে ব্রিকস জোটভুক্ত দেশগুলো। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য, সরবরাহব্যবস্থা ও জ্বালানির নির্বিঘ্ন প্রবাহ বজায় রাখতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছে তারা। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

গণতন্ত্রের অপমৃত্যু এবং জনগণের নবজাগরণের অনিবার্য ডাক
আজও বহু দেশে স্বৈরাচারী শাসন টিকে আছে; পরিবারতন্ত্র ও একনায়কতন্ত্র আরও গাঢ় হয়েছে। শাসন আর শোষণ যেন একই স্রোতে মিশে গেছে। বক্তব্যের স্বাধীনতা প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত হচ্ছে, ভিন্নমত প্রকাশের অধিকার পরিণত হয়েছে নিছক প্রহসনে।

ফিলিস্তিনকে সেপ্টেম্বরে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।

পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর তীব্র হচ্ছে হামলা
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হত্যাকাণ্ড বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের ওপর হামলা ও হয়রানিও বেড়েছে।

গাজায় ‘শিগগির যুদ্ধবিরতির’ আশাবাদ নেতানিয়াহুর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চালুর আশ্বাস দেন তিনি।

গাজায় কার্যকর যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় হামাস
যুক্তরাষ্ট্র-সমর্থিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব গাজায় যুদ্ধের অবসান ঘটাবে—এমন নিশ্চয়তা চায় হামাস। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) এমনটাই জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির ঘনিষ্ঠ একটি সূত্র।

৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, হামাস না মানলে ফল খারাপ হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে রাজি হয়েছে ইসরায়েল। পাশাপাশি, হামাস এই চুক্তি না মানলে ফলাফল আরও খারাপ হবে বলেও দাবি করেন ট্রাম্প।

গ্রেটা থুনবার্গের গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিয়েছে ইসরায়েল
গ্রেটা থুনবার্গের গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। জাহাজটিকে ইসরায়েলি উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে তারা।

গাজায় ঈদেও থেমে নেই ইসরায়েলি হামলা, ২ দিনে ১০০ জনের বেশি নিহত
ফিলিস্তিনের গাজায় ঈদুল আজহার ঈদেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর হামলা। ঈদের দিন সকাল থেকে ২ দিনে ইসরায়েলি সেনাদের হাতে ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত মানুষও রয়েছে।

আল-আকসায় হাজারো ফিলিস্তিনির ঈদের নামাজ আদায়
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি। স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) সকালে মুসল্লিরা আল-আকসা মসজিদে সমবেত হন এবং সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করেন।

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও যুক্তরাষ্ট্রের ভেটো
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও কোনো বিধিনিষেধ ছাড়া মানবিক ত্রাণ প্রবেশের প্রস্তাবে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (৪ জুন) এই ভোট অনুষ্ঠিত হয়।

নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের সম্মতি, যাচাই করছে হামাস: যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের গাজায় নতুন করে যুদ্ধবিরতি শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, প্রস্তাবে তাদের দাবিগুলো পূরণ না হলেও তারা এটি খতিয়ে দেখছে।

তিন মাস পর গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ট্রাক
দীর্ঘ ৩ মাস পর অবশেষে গাজায় ত্রাণ প্রবেশ করেছে। গতকাল সোমবার (১৯ মে) ভূথন্ডটিতে ত্রাণ নিয়ে প্রবেশ করে জাতিসংঘের ৯টি ট্রাক।



