
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
ফিলিস্তিনের গাজা নগরীর উত্তরাঞ্চলে চার সপ্তাহ আগে অভিযান শুরু করেছিল ইসরায়েলি বাহিনী। এরপর থেকে সেখানে ১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল–বুরশ বলেন, ইসরায়েলি বাহিনী গাজার বেইত লাহিয়া এলাকায় আশ্রয় নেওয়া বেসামরিক মানুষের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। এর ফলে ওই এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়ার পাশাপাশি ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে।
আরও পড়ুন
মুনির আল–বুরশ আরও বলেন, অপরাধ বন্ধ করার ক্ষেত্রে যথাযথ তদারকি কিংবা জবাবদিহি না থাকায় ইসরায়েল দখলদারি, হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
মুনির আল–বুরশ অভিযোগ করেন, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রবেশে ক্রমাগত বাধা দিচ্ছে। সেই সঙ্গে অধিকৃত উত্তরাঞ্চলের কামাল আদওয়ান, আল–আওদা ও ইন্দোনেশিয়ান হাসপাতালে অবরোধ আরোপ করে রেখেছে।
সূত্র: আল জাজিরা

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।