
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
গাজার বাইরে অবস্থান করা হামাসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির মধ্যস্থতাকারী দলের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কাতারের রাজধানী দোহা ছেড়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির সরকার ও একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা।
খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, দোহায় হামাসের কার্যালয়ের আর কোনো কার্যকারিতা নেই। কারণ, গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য সব ধরনের মধ্যস্থতার প্রচেষ্টা স্থগিত করেছে কাতার। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এ প্রচেষ্টা একেবারে বন্ধ হয়ে যায়নি।
ফিলিস্তিনি ওই কর্মকর্তা বিবিসিকে বলেছেন, যুদ্ধবিরতির মধ্যস্থতার জন্য হামাসের পক্ষের আলোচকেরা ওই অঞ্চলে তাদের অবস্থান বদলেছেন। স্বাগতিক দেশগুলো যাতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্য নিজেদের অবস্থান গোপন রাখছেন তারা।
কাতার আনুষ্ঠানিকভাবে হামাসকে চলে যেতে বলেছে, এমন খবরও অস্বীকার করেছেন ওই জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেছেন, উপসাগরীয় রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান প্রশাসন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের মধ্যে কোনো উত্তেজনা এড়াতে সতর্কতার সঙ্গে নিজেদের অবস্থান বেছে নিচ্ছে।
২০১২ সাল থেকে কাতারে কার্যক্রম চালাচ্ছিল হামাসের রাজনৈতিক ব্যুরো। হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ব্যুরো। তবে সাম্প্রতিক ঘটনাগুলো কাতার ও ব্যুরোর মধ্যকার সম্পর্কে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
নভেম্বর মাসের শুরুর দিকে কাতার ঘোষণা করেছিল, দেশটি গাজা যুদ্ধবিরতির প্রচেষ্টা স্থগিত করেছে। দুই পক্ষ যখন নৃশংস এই যুদ্ধ শেষ করতে সদিচ্ছা ও গুরুত্ব দেখাবে, তখন কাতার আবার যুদ্ধবিরতি আলোচনার চেষ্টা শুরু করবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, মধ্যস্থতাকারী দলে থাকা হামাসের নেতারা এখন দোহায় নেই। তিনি জোর দিয়ে সাংবাদিকদের বলেন, ‘কাতারে হামাসের রাজনৈতিক ব্যুরোর কার্যালয় স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আমাদের কাছ থেকেই জানতে পারবেন। বিষয়টি সংবাদমাধ্যমের অনুসন্ধানের অংশ হওয়া উচিত নয়।’
ইসরায়েলি কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের নেতারা কাতার ছেড়ে তুরস্কে চলে যাচ্ছেন। তবে গত সোমবার এক টেলিগ্রাম বিবৃতিতে হামাস বলেছে, সংগঠনটির বিভিন্ন সূত্র এ দাবি অস্বীকার করেছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ দাবি অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র বলেছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা সময়ে সময়ে তুরস্কে ভ্রমণ করেন। কিন্তু তারা তাদের কার্যালয় তুরস্কে স্থানান্তর করেছেন, এই দাবি সত্য নয়।
আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।