চরচা ডেস্ক

আজারবাইজান জানিয়েছে, তারা ইরানে মানবিক সহায়তা পাঠাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, কয়েক দিন আগে একটি কথিত ইরানি ড্রোন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ ককেশাস অঞ্চলে ছড়িয়ে পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি প্রচেষ্টা (অলিভ ব্রাঞ্চ) হিসেবে দেখা হচ্ছে।
আজারবাইজানের জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত ৮ মার্চ আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে ফোনালাপের প্রেক্ষিতে তারা ইরানে খাদ্য ও ওষুধ পাঠিয়েছে।
ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, তাদের শত্রু দেশ ইসরায়েল আজারবাইজানের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং গোয়েন্দা কার্যক্রমসহ সম্ভাব্য হামলার জন্য আজারবাইজানের ভূমি ব্যবহার করছে।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।