Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা শিথিলের পথে আয়ারল্যান্ড

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১: ০৮
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা শিথিলের পথে আয়ারল্যান্ড

ইসরায়েলের বিরুদ্ধে আয়ারল্যান্ড বাণিজ্য নিষেধাজ্ঞার যে পরিকল্পনা করছিল, তা থেকে সরে আসছে। গাজায় গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে এ নিষেধাজ্ঞা দিতে চেয়েছিল ডাবলিন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্যবসায়ীদের চাপে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে আয়ারল্যান্ডকে। আমেরিকাভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলোর ইউরোপীয় সদর দপ্তর হিসেবে আয়ারল্যান্ডের বিশেষ অবস্থান রয়েছে। ফলে দেশটিতে মার্কিন বিনিয়োগের ওপরও প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন মালিকানাধীন এসব কোম্পানিতে আয়ারল্যান্ডের প্রায় ১১ শতাংশ কর্মী কাজ করে। এই কোম্পানিগুলো আয়ারল্যান্ডের রাজস্বে এক-তৃতীয়াংশের বেশি অবদান রাখে। তাই ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলে আয়ারল্যান্ডের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা রয়েছে।

এক বছর ধরে আয়ারল্যান্ড ইসরায়েলি পণ্য ও সেবার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছিল। এর আগে ইসরায়েলের অবৈধ বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারির উদ্দেশ্যে একটি খসড়া আইন তৈরির অনুমোদন দিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু ব্যবসায়ী সংগঠনগুলোর বিরোধিতা এবং মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতিক্রিয়ার পর সরকার এখন শুধু পণ্য আমদানির ওপর সীমিত নিষেধাজ্ঞা বিবেচনা করছে। এতে প্রায় ২ লাখ ইউরো মূল্যের কিছু ফলমূলের মতো পণ্য প্রভাবিত হবে।

Advertisement
Advertisement
Advertisement

তবে আরও বেশি পণ্যে নিষেধাজ্ঞা না দেওয়ায় আয়ারল্যান্ডের বিরোধী দলগুলো সমালোচনা করছে। তাদের মতে, সফটওয়্যারসহ সেবা খাত বাদ পড়লে এই আইনটির প্রভাব সীমিত থাকবে।

আয়ারল্যান্ডের বৃহৎ শিল্প সংগঠন আইবিইসি সতর্ক করেছে, ইসরায়েলবিরোধী পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করতে পারে এবং মার্কিন কোম্পানিগুলো আয়ারল্যান্ডে বিনিয়োগ কমিয়ে দিতে পারে। তাই সরকার এখন বাস্তবতার সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার পথেই হাঁটছে।

বিষয়: আমেরিকাবহুজাতিক কোম্পানিফিলিস্তিনআয়ারল্যান্ডগাজা উপত্যকাবাণিজ্যইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”