Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক নতুন বসতি স্থাপনের গোপন অনুমোদন দিল ইসরায়েল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২০: ৪৩
পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক নতুন বসতি স্থাপনের গোপন অনুমোদন দিল ইসরায়েল

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে রেকর্ড সংখ্যক নতুন বসতি স্থাপনের বিষয়টি গোপনে অনুমোদন দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি নিউজ চ্যানেল আই টুয়েন্টিফোর নিউজের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

Advertisement

ইরানের সাথে যুদ্ধবিরতির এ সময়ে, ইসরায়েল সরকার এক সিদ্ধান্তেই ৩৪টি নতুন বসতি স্থাপনের বিষয়টি অনুমোদন দিয়েছে—যা ২০২৫ সালের আগের রেকর্ড গড়া সংখ্যার অর্ধেকেরও বেশি। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে সাধারণত অবৈধ হিসেবে গণ্য করা হয়।

একটি সরকারি সূত্রের বরাত দিয়ে আই টুয়েন্টিফোর নিউজ জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ইয়ায়াল জামির ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি এই পরিকল্পনার সরাসরি বিরোধিতা না করলেও, জনবলের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ধাপে ধাপে অল্প সংখ্যক জায়গায় এই কাজ শুরু করার পরামর্শ দেন।

ক্যাবিনেট শুরুতে এই সিদ্ধান্তটি গোপন রেখেছিল, কিন্তু বৃহস্পতিবার সেন্সরের অনুমোদনের পর এর বিস্তারিত তথ্য ফাঁস হয়ে যায়। এই ৩৪টি নতুন বসতি বর্তমান সরকারের ২০২২ সাল থেকে অনুমোদিত ৬৮টি বসতির অতিরিক্ত। এর পাশাপাশি একই সময়ে প্রায় ২০০টি অননুমোদিত আউটপোস্ট বা অবৈধ চৌকিও স্থাপন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: যুদ্ধবিরতিইরান
ইরান-ইসরায়েল সংঘাত
ফিলিস্তিন
গাজা উপত্যকা
ইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”