Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশকে ভারতে খেলায় রাজি করাতে আসছেন আইসিসির ২ প্রতিনিধি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৮: ৩১
বাংলাদেশকে ভারতে খেলায় রাজি করাতে আসছেন আইসিসির ২ প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলার জন্য রাজি করাতে এবার বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুজন কর্মকর্তা। এই সফরে আইসিসির এই শীর্ষ দুই কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলাপ করবেন। ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Advertisement

ক্রিকবাজ বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ ফেব্রুয়ারি ও ৮ মার্চ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দুটো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ। এই মর্মে তারা আইসিসিকে চিঠিও দিয়েছে। আইসিসি বিকল্প কোনো সুযোগ না থাকার কথা জানিয়ে দেওয়ার পরও বিসিবি তাদের আপত্তির জায়গা থেকে সরেনি। এ কারণে এবার সংকট সমাধান করতে বাংলাদেশে আসছেন সংস্থাটির দুই কর্মকর্তা।

বাংলাদেশকে ভারতে খেলানোর ব্যাপারে রাজি করাতে এটা হতে পারে আইসিসির শেষ চেষ্টা। এমনটাই বলছে ক্রিকবাজ। তবে এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডল ও বাংলাদেশে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চায় তারা। আইসিসি বাংলাদেশকে বোঝাতে চায়, তারা বাংলাদেশের পাশেই রয়েছে।

এর আগে গত বুধবারই বিসিবির সঙ্গে ভিডিও কলে আলাপ হয়েছে আইসিসি কর্মকর্তাদের। সেখানে কোনো ইতিবাচক বার্তা আসেনি।

Advertisement
Advertisement
Advertisement

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের না খেলা নিয়ে এই সংকটের শুরু। মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) জানায় ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপরই নিরাপত্তা ইস্যুতে ভারতে না খেলার কথা জানিয়ে দেয় বাংলাদেশ। সেই থেকেই সংকট শুরু।

এ নিয়ে বেশ কয়েকবার আলাপ হয়েছে দুই পক্ষের মধ্যে। এই ইস্যুতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যেও দেখা গেছে উত্তেজনা।

বিষয়: বাংলাদেশবিসিবিটি টোয়েন্টি বিশ্বকাপআইসিসিক্রিকেটভারতমোস্তাফিজুর রহমানবিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”