Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সীতাকুণ্ডের দুর্ঘটনা ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’: শ্রমিক কর্মচারী ফেডারেশন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৬: ২০
সীতাকুণ্ডের দুর্ঘটনা ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’: শ্রমিক কর্মচারী ফেডারেশন
ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজ। সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার সময় বিষাক্ত গ্যাসে সাত শ্রমিকের মৃত্যুকে ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে দায়ী ইয়ার্ড মালিককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।

Advertisement

আজ শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মানস নন্দী ও সাধারণ সম্পাদক মাসুদ রেজা এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, সীতাকুণ্ডের ভাটিয়ারিতে শুক্রবার সকালে ফেরদৌস স্টিল নামে একটি কারখানায় জাহাজ ভাঙার কাজ চলাকালে জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাসে সাতজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ও কয়েকজন জন শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই জাহাজের ভেতরে জমে থাকা তরল বর্জ্য বা বিষাক্ত গ্যাসের উপস্থিতি পরীক্ষা না করে শ্রমিকদের কাজ করানো হচ্ছিল, যা মালিকপক্ষের স্পষ্ট গাফিলতি।

বিবৃতিতে বলা হয়, অথচ নিয়ম অনুযায়ী, কাটার আগে সম্পূর্ণ গ্যাস ফ্রি বা ওয়াক-ইন সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক। মুনাফার লোভে অধিকাংশ শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোতে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়না। ফলে এটা কোনো নিছক দুর্ঘটনা নয়, একটা কাঠামোগত হত্যাকাণ্ড।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃততে আরও বলা হয়, এ ছাড়া, বন্ধের দিন শুক্রবার শ্রমিকদের কাজ করানো হচ্ছিল। বছরের পর বছর জাহাজ ভাঙা শিল্পখাতে দুর্ঘটনা এবং শ্রমিকের মৃত্যুর হার ভয়াবহভাবে বৃদ্ধি পেলেও এর জন্য দায়ী মালিক বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় আবারো শ্রমিক মৃত্যুর ঘটন ঘটো।

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজ, নিহত বেড়ে ৮ctg-hospital_blast

নেতারা অবিলম্বে শ্রমিক মৃত্যুর জন্য দায়ী ইয়ার্ড মালিক ও অবহেলার সাথে যুক্ত সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও শাস্তি এবং নিহত শ্রমিকদের পরিবারকে শ্রমিকের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

বিষয়: হত্যাকাণ্ডসীতাকুণ্ডচট্টগ্রামজাহাজশ্রমিকমৃত্যু
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”