চট্টগ্রাম

নভেম্বরের মধ্যে চালু হচ্ছে বন্ধ থাকা ৩ সার কারখানা
দেশে সার উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে বন্ধ থাকা রাষ্ট্রীয় তিনটি সার কারখানা আগামী নভেম্বরের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বিদ্যমান কারখানার আধুনিকায়ন ও নতুন কারখানা স্থাপনের মাধ্যমে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বার্ষিক সার উৎপাদন ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নিয়ে

গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিভ্রাট
দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)।

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সীতাকুণ্ডে লরির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরির ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু ও তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ২২১৮
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শ্রেণিকক্ষে ফিরলেও চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন চলবে
উপার্চায বদলের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শ্রেণিকক্ষে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। আজ রোববার শিক্ষকদের প্রতি লেখা এক খোলা চিঠিতে শ্রেণিকক্ষে ফেরার পরিবেশ তৈরিতে তাদের সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।

চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমায় ফানুস উৎসব অনুষ্ঠিত
আজ রোববার সকালে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে বিশ্বে শান্তি ও সুখ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাঁশখালীতে কমিউনিটি আই ক্যাম্প অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে চক্ষুসেবা, বৃক্ষরোপণ, সচেতনতা সৃষ্টি ও পুনর্বাসন সহায়তা নিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির কর্মসূচিতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ১,৮৯৮
দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সিডনিতে বাঙালিয়ানার মহোৎসব, গান–নাচ আর তারার মেলায় জমজমাট সিসিএ স্প্রিং ফেয়ার
সাগর বাউল, রবি চৌধুরী, প্রিয়াঙ্কা ও সিথীর গানে মাতলো ফেয়ারফিল্ড—উপস্থিত ছিলেন এনএসডব্লিউর প্রিমিয়ার ক্রিস মিনস ও এমপি ডেভিড সালিবা; বাংলা সংস্কৃতি, বিনোদন ও সম্প্রীতির মিলনমেলায় হাজারো মানুষের অংশগ্রহণ।

ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৯৯
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

কক্সবাজারে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৪
কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসলে নেমে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হিমছড়ি সৈকতের সাগর বিলাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর ইউএনবির।

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটক মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে নারী অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ২১ জানুয়ারি
দুই দেশের মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আজ বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

চট্টগ্রামে ‘ক্লিন ইমেজের’ মানুষদের প্রার্থী করার বলেছেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রামে ‘ক্লিন ইমেজের’ মানুষদের দলীয় প্রার্থী করার বলেছেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বিএনপির তিন সাংগঠনিক জেলা এবং অঙ্গ সংগঠনের প্রায় সাড়ে চারশ নেতা-কর্মীর সঙ্গে বৈঠকে এসব বলেন বলে চরচাকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি ঢাকা ফিরবেন।

আত্মসমর্পণ করে কারাগারে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ‘বগা’
চাঁদাবাজির মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন বগাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বগা।

চট্টগ্রামে ২ বছর আগে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার
চট্টগ্রামের ডবলমুরিং থানা থেকে দুই বছর আগে লুট হওয়া ‘টরাস পিস্তল’ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর রাতে আগ্রাবাদের সরকারি কমার্স কলেজের পাশে পরিত্যক্ত একটি শিক্ষাভবনের দোতলা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।



