Advertisement Banner

ট্রাম্পের বোর্ড অব পিসে যুক্ত হচ্ছে সৌদিসহ ৮ মুসলিম দেশ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ট্রাম্পের বোর্ড অব পিসে যুক্ত হচ্ছে সৌদিসহ ৮ মুসলিম দেশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সৌদি আরবসহ আটটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগদানের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন। গাজা সংঘাত নিরসনে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি তাদের সম্মিলিত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তারা। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে কাতার, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের দেশের নেতাদের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো এই আমন্ত্রণকে স্বাগত জানান।

এক বিবৃতিতে জানানো হয়, ওই সবদেশের মন্ত্রীরা ‘বোর্ড অব পিস’-এ যোগদানের বিষয়ে তাদের দেশগুলোর সম্মিলিত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রতিটি দেশ তাদের নিজস্ব আইনি ও প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে এই জোটে যোগদানের দলিলে স্বাক্ষর করবে। মিশর, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত এরইমধ্যে এতে যোগদানের ঘোষণা দিয়েছে।

ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসের লক্ষ্য হলো—একটি স্থায়ী যুদ্ধবিরতি সুসংহত করা, গাজার পুনর্গঠনে সহায়তা করা এবং ফিলিস্তিনিদের গঠনের অধিকারের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এ

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে এই ‘বোর্ড অব পিস’ পরিকল্পনা উন্মোচন করা হয়।

ট্রাম্প প্রশাসন বিশ্বের বেশ কয়েকজন নেতাকে এই সংস্থায় যোগদানের আমন্ত্রণ পাঠিয়েছেন।

সম্পর্কিত