Advertisement Banner

আওয়ামী লীগের যারা নির্দোষ, তাদের রাজনীতি করতে দিতে হবে: নুর

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আওয়ামী লীগের যারা নির্দোষ, তাদের রাজনীতি করতে দিতে হবে: নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: বাসস

আওয়ামী লীগের সবাই দোষী নন উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যারা সত্যিই নিরপরাধ, তাদের যাচাই-বাছাই করে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। ।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা–৫ আসনের প্রার্থী পরিচিতি ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, ‘’আগামী নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করবে। গত এক দশক ধরে মানুষ নানা অবিচার ও দমন-পীড়নের শিকার হয়েছে, যা থামাতে হলে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।‘’

তিনি আরও বলেন, ‘’ফ্যাসিস্ট শাসন ফিরে এলে দেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। তাই স্বৈরাচারের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।‘’

সমাবেশে নুর বিএনপি ও জামায়াতকে কোনো সহিংসতায় না জড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক আন্দোলন হওয়া উচিত শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে। দেশের স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রিক পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে।

সম্পর্কিত