Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘গাজায় মোতায়েন হতে যাওয়া বাহিনীতে অংশ নিতে চায় বাংলাদেশ’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৩: ৪৬
‘গাজায় মোতায়েন হতে যাওয়া বাহিনীতে অংশ নিতে চায় বাংলাদেশ’

ফিলিস্তিনের গাজায় মোতায়েন হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশ অংশ নিতে চায় বলে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।

Advertisement

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের এই আগ্রহের কথা জানিয়ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গেও বৈঠক করেন খলিলুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খলিলুর রহমান গাজায় মোতায়েন হতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হওয়ার বিষয়ে বাংলাদেশের নীতিগত আগ্রহের কথা প্রকাশ করেন। জবাবে আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার বলেন, যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।

Advertisement
Advertisement
Advertisement

গত নভেম্বর মাসে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে আমেরিকার পরিকল্পনা অনুমোদন দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

প্রস্তাব অনুযায়ী, গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন হবে। যেটি ইসরায়েল ও মিশরসহ নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশের সঙ্গে সীমান্ত এলাকা সুরক্ষিত করতে এবং গাজা উপত্যকাকে নিরস্ত্রীকরণে সহায়তা করতে কাজ করবে।

বাংলাদেশের সরকার প্রধানের দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্ডার সেক্রেটারি হুকারের সাথে বৈঠকে নিরাপ্তা উপদেষ্টা আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে অবহিত করেন এবং নির্বাচনের সময়সহ অন্তর্বর্তী সরকারের মেয়াদে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জবাবে অ্যালিসন হুকার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের প্রতি যুক্তরাষ্ট্রের জোরাল সমর্থন অব্যাহত রয়েছে এবং তারা ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে।

সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করার জন্য অ্যালিসন হুকারকে অনুরোধ করে নিরাপত্তা উপদেষ্টা। সম্ভব হলে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বি-১ স্বল্পমেয়াদী বিজনেস ভিসাকে ভিসা বন্ডের আওতামুক্ত রাখার আহ্বান জানান তিনি।

আন্ডার-সেক্রেটারি হুকার বলেন, মার্কিন সরকার এই পদক্ষেপটি ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি বলেন, ভবিষ্যতে যদি পর্যটকদের ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থান করার হার উল্লেখযোগ্যভাবে কমে আসে, তবে যুক্তরাষ্ট্র আরোপিত বন্ডের শর্তাবলী পুনর্বিবেচনা করতে পারে। এছাড়া তিনি নথিহীন বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়: আমেরিকাবাংলাদেশফিলিস্তিনগাজা উপত্যকামার্কিন যুক্তরাষ্ট্রজাতীয় নিরাপত্তা উপদেষ্টাওয়াশিংটন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”