Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২০: ৪৭
আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ৭ উইকেট নেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। ছবি: ফেসবুক

একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তাই এই টেস্টে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভালো ক্রিকেট খেলাটাই!

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলেছে মাত্র দুটি টেস্ট। শেষ ম্যাচটি ছিল ২০২৩ সালে। মিরপুরে সেবার একতরফা লড়াইয়ে জয় ধরা দিয়েছিল রেকর্ড ৫৪৬ রানে। তবে ২০১৯ সালে চট্টগ্রামে অঘটনের জন্ম দিয়ে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে দিয়েছিলেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। আবু ধাবিতে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে এমন কিছুর পুনরাবৃত্তি নিশ্চয় দেখতে চাইবেন বা নাজমুল-লিটনরা।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম অবশ্য খুব আশা জাগানিয়া নয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে মাত্র তিন দিনেই ইনিংস ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ। নাজমুল, মুশফিকুর রহিম, মুমিনুলদের নিয়ে গড়া প্রায় সেরা শক্তির দল নিয়ে অমন পারফরম্যান্স অবাক করেছিল সবাইকে। তবে তার চেয়েও বড় চমক দেখিয়ে এরপরই অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম টেস্ট জিতে যায় বাংলাদেশ। এরপর আবার পতন। দ্বিতীয় টেস্টে মাত্র দুই দিনেই পরাজিত হয় সফরকারীরা।

এরপর কিছুটা বিরতি দিয়ে এশিয়ান গেমসে জাতীয় দল নিয়ে গিয়েও একই পরিণতি হয়েছে বাংলাদেশের। লিটন দাসের নেতৃত্বে কোনো পদক ছাড়াই শেষ হয় অভিযান। সেই দলের অধিকাংশ খেলোয়াড়ই আছেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে।

একদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের ‘অগুরুত্বপূর্ণ’ ম্যাচ, অন্যদিকে সাম্প্রতিক সময়ের পড়তি ফর্ম—আবু ধাবির প্রচণ্ড গরমে আফগানদের বিপক্ষে ফেবারিট হয়েও যেন তাই কিছুটা ব্যাকফুটে থাকবে বাংলাদেশ।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের আগে ও পরের দুই টেস্টের চার ইনিংসেই ব্যাটসম্যানরা ভালো করতে পারেননি। তানজিদ হাসান অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরির পর সব ফরম্যাট মিলিয়ে চার ইনিংসে রান মাত্র ১৬, এর মধ্যে রানের খাতাই খুলতে পারেননি দুই বার।

আরেক ওপেনার সাদমান টেস্টে শেষবার ফিফটি করেছেন গত নভেম্বরে। এরপর ৮ ইনিংসে তার সর্বোচ্চ রান ২৫। তিন ও চারে মুমিনুল হক ও নাজমুল আছেন রানের মধ্যে। অন্যদিকে পাঁচ নম্বরে অভিজ্ঞ মুশফিকুর রহিম বিশ্রাম না নিয়ে সম্ভাব্য সব টেস্ট খেলায় তার জায়গায় অন্য কাউকে বাজিয়ে দেখার সুযোগও মিলছে না নির্বাচকদের।

ফলে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে রেকর্ড গড়া ৩৫০ রানের ইনিংস খেলেও তাওহীদ হৃদয়কে থাকতে হচ্ছে একাদশের বাইরেই।

অন্যদিকে রান না করেও কিপার-ব্যাটসম্যান হিসেবে নিশ্চিতভাবে থাকছেন লিটন। অস্ট্রেলিয়া সফর ও এশিয়ান গেমস মিলে নিজের শেষ পাঁচ ইনিংসে তার রান মাত্র ২! এর মধ্যে চারবারই ডাক মেরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

বোলিং নিয়েও অবশ্য খুব বেশি চিন্তার জায়গা নেই। বাংলাদেশের স্কোয়াডে পেস বোলারদের আধিক্য থাকলেও আবু ধাবির কন্ডিশনে বাড়তি স্পিনার না খেলালে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ, আফগানিস্তানের স্কোয়াডে রয়েছে স্পিনারদের ছড়াছড়ি। আর সেই কারণেই শেষ মুহূর্তে দলে যুক্ত হয়েছে অফ স্পিনার নাঈম হাসানকে।

মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাইজুল ইসলাম ও নাঈমকে নিয়ে একাদশ সাজালে দুই পেসার বেছে নেওয়া হবে কঠিন কাজ। হাসান মাহমুদ মাহমুদের খেলা একরকম নিশ্চিত। তার সঙ্গে থাকতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে এক ইনিংসে ৭ উইকেট নেওয়া শরীফুল ইসলাম।

তবে স্পিনাররা বাড়তি সুবিধা পেলে বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতেও পারে। সেই চ্যালেঞ্জ উতরে যাওয়ার পাশাপাশি ক্রিকেটারদের প্রমাণ করতে হবে, তারা সব ম্যাচকেই সমান গুরুত্ব দেন।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হতে যাওয়া টেস্টে বাংলাদেশের সামনে তাই জয়ের বিকল্প নেই।

বিষয়: বিসিবিটেস্ট সিরিজআফগানিস্তান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।

  • ‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?

    ‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?

    ক্রিকেটীয় পরিভাষায় ‘ব্রেইন ফেড’ খুবই পরিচিত একটি শব্দ। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যারা সম্যক পরিচিত, তাদের কাছে ২০১৯ বিশ্বকাপে মুশফিকুর রহিমের সেই রানআউট মিস ছিল তেমনই এক ঘটনা।