Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ

তারেক রহমানের সামনে এখন যেসব চ্যালেঞ্জ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ২১: ৫১
তারেক রহমানের সামনে এখন যেসব চ্যালেঞ্জ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে জনসমাবেশে বরণ করে নিয়েছে বিএনপি। ঢাকার উপকণ্ঠে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে তারেক রহমানের সংবর্ধনায় জনস্রোত ছিল চোখে পড়ার মতো। নির্বাচন সামনে রেখে এ জনস্রোত তার জন্য যেমন আশার, তেমনি চ্যালেঞ্জেরও বটে।

Advertisement

তারেক রহমান এমন একটা সময়ে ফিরলেন, যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর দুই মাস বাকি। ফলে তার উপস্থিতি বিএনপিকে রাজনৈতিকভাবে দারুণভাবে উজ্জীবিত করেছে। ব্রাসেলস থেকে পরিচালিত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) বুধবার তারেক রহমানের ফেরা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটির বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক সিনিয়র কনসালট্যান্ট টমাস কিন তার লেখায় তারেক রহমানের ফেরা ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর এর প্রভাব নিজের পর্যবেক্ষণে তুলে ধরেছেন।

টমাস কিনের মতে, “গত জুনে নির্বাচনের রূপরেখা এবং সাংবিধানিক সংস্কারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সাথে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছান তারেক রহমান, যা মূলত তার ফেরার পথ প্রশস্ত করে।”

তারেক রহমান সম্পর্কে কিন লিখেছেন, “তারেক রহমান বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী উত্তরসূরি। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (যিনি ১৯৮১ সালে আততায়ীর হাতে নিহত হন) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। অসুস্থ খালেদা জিয়া এখনো বিএনপির নেতৃত্বে থাকলেও প্রায় এক দশক আগে লন্ডন থেকেই দলের মূল হাল ধরেন তারেক রহমান।”

Advertisement
Advertisement
Advertisement

তারেকের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কিনের পর্যবেক্ষণ, “প্রবাস থেকেই তিনি দক্ষতার সাথে দল পরিচালনা করেছেন—যার অন্যতম উদাহরণ ছিল ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনের আগে দলের ভাঙন রোধ করা। মাঠপর্যায়ের কর্মীরাও তার প্রতি প্রচণ্ড অনুগত।”

তবে ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান রাজনীতির মাঠে যেসব সম্ভাব্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, সেটিও নিজের লেখায় তুলে ধরেছেন তিনি। তার মতে, “ভৌগোলিক দূরত্ব তাকে বাংলাদেশের সরাসরি সংঘাতময় রাজনীতির ঝক্কি থেকে এতদিন আড়ালে রেখেছিল। তার রাজনৈতিক জীবনের পরবর্তী ধাপের সফলতা নির্ভর করবে তিনি তরুণ ভোটারদের মন জয় করতে পারেন কি না, দলের পক্ষ থেকে তার রাজনৈতিক বার্তা কেমন হবে, সেটির ওপর। নির্বাচনে দলীয় প্রার্থী মনোনায়ন নিয়ে বিএনপি কোন্দলে জর্জরিত। নিজের দলকে ঐক্যবদ্ধ করাও তার জন্য বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে দেশের বর্তমান অস্থির সময় থেকে বেরিয়ে জাতিকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারবেন কিনা, তার ওপর তারেক রহমানের রাজনৈতিক সফলতা নির্ভর করবে অনেকটাই।”

বিএনপিকে নিয়ে তারেক রহমানের কিছু করণীয় নিয়ে টমাস কিন নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন আইসিজির ওয়েবসাইটে প্রকাশিত তার বিশ্লেষণটিতে, “তারেক রহমানের ফেরা বিএনপির জন্য বড় উদ্দীপনা হলেও ফেব্রুয়ারির নির্বাচনে দলটির জন্য বেশ কিছু চ্যালেঞ্জে দৃশ্যমান। চাঁদাবাজি ও সহিংসতার অনেক অভিযোগ আছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও এ নিয়ে ‘অপপ্রচার’আছে বলে মনে করেন দলীয় নেতৃবৃন্দ। তবে এর কারণেও এক সময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াতে ইসলামীর প্রতি প্রথাগত রাজনীতিতে বীতশ্রদ্ধ তরুণ প্রজন্মের সমর্থন ক্রমশই বাড়ছে বলে মনে হচ্ছে।”

কিন লিখেছেন, “বিএনপি এখনো জয়ের ব্যাপারে ফেবারিট হলেও, অল্প ব্যবধানে জয়কে বিএনপি সমর্থকেরা ভালো ফলাফল হিসেবে দেখবে না। বিএনপির জন্য এর বিপদটা হলো–এটি জামায়াতকে তাদের এজেন্ডা বাস্তবায়ন ও পরবর্তী নির্বাচনের প্রস্তুতির জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে দেবে।”

বিষয়: বিএনপিনির্বাচনতারেক রহমানরাজনীতিসংবিধান
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরানকে ঘিরে চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোর জন্য এক কঠিন বাস্তবতা তৈরি করেছে। সামরিক শক্তি বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতা কিংবা হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি পরিবহন ব্যবস্থা গড়ে তোলা—কোনো উদ্যোগই এখন পর্যন্ত তাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি

  • এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    গত ২২ বছরের মধ্যে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে বড় বিপর্যয়ের জন্য প্রচলিত মূল্যায়ন ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষকদের প্রশিক্ষণের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিক্ষাদানের দুর্বলতার পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের প্রথাগত পদ্ধতিও এই ফলাফলের জন্য দায়ী।

  • রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    পশ্চিম ইউরোপের দেশগুলো দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো দেশে সরকারবিরোধী বিক্ষোভ, তরুণ প্রজন্মের অসন্তোষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাহীনতা ইউরোপের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা প্রকাশ

  • ইরান ও ইউক্রেন: যুদ্ধই গিলে খাবে ট্রাম্পকে!

    ইরান ও ইউক্রেন: যুদ্ধই গিলে খাবে ট্রাম্পকে!

    ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য শুধু কংগ্রেসের আসনসংখ্যা নির্ধারণের লড়াই নয়; এটি তার পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্তের ওপর মার্কিন জনগণের মূল্যায়নেরও পরীক্ষা। ইউক্রেনের প্রতি অবস্থান পরিবর্তন, ইরান যুদ্ধের অর্থনৈতিক চাপ এবং শুল্কনীতির কারণে সৃষ্ট অসন্তোষ রিপাবলিকান ভোটব্যাংকেও প্রভ