
প্রেসিডেন্ট সি’র সঙ্গে বৈঠক সম্পর্কে ট্রাম্প বলেন, “আমরা বিস্তারিতসহ একটি বিবৃতি প্রকাশ করব। তবে ০ থেকে ১০-এর স্কেলে যদি ১০ হয় সর্বোচ্চ, তাহলে এই বৈঠক ছিল ১২।”

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, অন্যান্য দেশের পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে, আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্র সমান ভিত্তিতে পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি। এই প্রক্রিয়া তাৎক্ষণিক শুরু হবে

অ্যাপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন ট্রাম্প ও সি। এর ফাঁকে বুসানে তাঁদের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে।

চীনে মূলত কঠোর কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা। আমেরিকানরা তা সহ্য করতে পারবেন না, এবং সেটাই স্বাভাবিক। তবে চীন যে শৃঙ্খলাপূর্ণ শহর, দক্ষ উৎপাদনব্যবস্থা ও গতিশীল শিল্পখাত গড়ে তুলেছে তা নিঃসন্দেহে ঈর্ষণীয়।