Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাজারে মানুষের মতো রোবট এনে একদিনেই শেয়ারের দাম ছয় গুণ!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৪: ০৮
বাজারে মানুষের মতো রোবট এনে একদিনেই শেয়ারের দাম ছয় গুণ!
চীনের বেইজিংয়ে ইউনিট্রির একটি স্টোরে প্রদর্শিত মানবসাদৃশ্য রোবটের পাশে শিশুরা দাঁড়িয়ে আছে। ছবি: রয়টার্স

সাংহাই স্টক এক্সচেঞ্জে লেনদেনের শেয়ারের দামে নতুন ইতিহাস গড়ে সবার নজর কেড়েছে চীনের ‘মানবসদৃশ রোবট’ নির্মাতা কোম্পানি ইউনিট্রি। লেনদেন শুরুর প্রথম দিনেই কোম্পানিটির শেয়ারের দাম এক ধাক্কায় প্রায় ছয় গুণ বেড়ে গিয়েছিল।

Advertisement

চীন ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে ওঠা দেশটির রোবোটিকস খাতের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইউনিট্রি রোবোটিকস হুন্দাই মোটর গ্রুপের মালিকানাধীন বোস্টন ডায়নামিকস এবং টেসলার সঙ্গে প্রতিযোগিতা করছে। দৌড়াতে, নাচতে এবং মার্শাল আর্ট করতে সক্ষম রোবটের জন্য ইউনিট্রি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ মানবসদৃশ ও চারপেয়ে রোবট নির্মাতা ইউনিট্রি চীনের জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠেছে। বেসরকারি খাতের প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান—উভয় পক্ষেরই সমর্থন রয়েছে কোম্পানিটির পেছনে।

অন্যদিকে, ইউনিট্রি অধিকাংশ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মতো নয় এবং লাভজনক অবস্থায় রয়েছে। যদিও তাদের খুব কমসংখ্যক রোবটই বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে। চীনের প্রথম মানবসদৃশ রোবট নির্মাতা হিসেবে এটি শেয়ারবাজারে আসেনি ঠিকই, তবে ইউনিট্রির এই তালিকাভুক্তি বাজারে আসার প্রস্তুতি নেওয়া দেশীয় আরও অনেক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের জন্য দিকনির্দেশনা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

হিউম্যানয়েড রোবট আমদানিতে ট্রাম্পের নিষেধাজ্ঞা robot

ইউনিট্রির তালিকাভুক্তির দিনই বেইজিংয়ে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স শুরু হয়েছে। সেখানে প্রধানত চীনা কয়েকশ কোম্পানি নতুন পণ্য উন্মোচন করছে এবং প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করছে। জনসংখ্যাগত সংকটের কারণে চীনে যে শ্রমিকের ঘাটতি তৈরি হচ্ছে, তা পূরণে এসব প্রযুক্তি সহায়তা করবে বলে সরকার আশা করছে।

স্প্রিং মাউন্টেন পু জিয়াং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান উইলিয়াম শিন বলেন, ইউনিট্রির ব্যাপক সাফল্যের আইপিও প্রতিষ্ঠানটির আগে বাজারে প্রবেশের সুবিধা আরও বাড়াবে। এর ফলে এমন একটি শিল্পে টিকে থাকা সহজ হবে, যেখানে অধিকাংশ প্রতিদ্বন্দ্বী এখনো লোকসান করছে।

এআই দিয়ে তৈরি হচ্ছে রোবটের ব্রেইনrobot 3

চীনের বিনিয়োগকারীরা দ্রুত ইউনিট্রির শেয়ারের দিকে ঝুঁকলেও অন্যরা সতর্ক করে বলেছেন, এখন পর্যন্ত কোম্পানিটির অনেক বিক্রয়ই এককালীন বিক্রয় এবং খুব কমসংখ্যক রোবট বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে। কোম্পানিটির অনেক পণ্য গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করা হয়।

রয়টার্সকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তির সাবেক এক কর্মকর্তা এবং ওই প্রকল্পের সঙ্গে যুক্ত তিনজন শীর্ষ গবেষক জানিয়েছেন, ইউনিট্রি তাদের সবচেয়ে সফল রোবট কুকুরগুলোর নকশায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অর্থায়নে পরিচালিত গবেষণা থেকে পাওয়া উদ্ভাবন ব্যবহার করেছিল।

এর অগ্রগতি ত্বরান্বিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গবেষণাটি প্রকাশ করা হয়েছিল এবং এটি একটি প্রচলিত পদ্ধতি। ওই গবেষণা ব্যবহারের ক্ষেত্রে ইউনিট্রি কোনো অনৈতিক বা গোপন পন্থা অবলম্বন করেনি।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে ইউনিট্রি কোনো জবাব দেয়নি।

বিষয়: যুক্তরাষ্ট্রচীনএশিয়াসি চিনপিংশেয়ারবাজাররোবটবাণিজ্যপ্রযুক্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”