
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সক্রিয় রয়েছে এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতিও আছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ১৭ মার্চ পর্যন্ত মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর ফলে ঢাকার ফ্লাইটগুলোর কার্যক্রম সরাসরি প্রভাবিত হয়েছে।

ইরান আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বন্ধ ইসরায়েলের আকাশসীমাও। হামলা হয়েছে কুয়েত বিমানবন্দরে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করেন।

বর্তমান সরকারের মেয়াদে তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে কি না–সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘’সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এটি সম্ভব হবে না।‘’

বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ ছাড়ে। বেলা ১১টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় নামে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের একটি উড়োজাহাজ আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, বিমানবন্দরের মতো সংবেদনশীল স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে গুরুত্ব সহকারে তদন্ত চলছে।

আজ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরে থাকা চারটি ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যেই হাজির হয়েছিল। আসলে কতটা সময় লেগেছিল?

কার্গো ভিলেজের ভবন বেবিচকের হলেও ভেতরের কার্যক্রম পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঢাকা কাস্টমস হাউস এবং সি অ্যান্ড এফ এজেন্টরা

অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় ধরা পড়া ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।