চরচা ডেস্ক

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশাররফ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। তার দুই সন্তানের পড়ালেখার সম্পূর্ণ ব্যয় বহন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সব সহায়তা দেওয়া হবে। এর অংশ হিসেবে সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও দেওয়া হবে।
দাফন সম্পন্নের জন্য পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর আরও তিন লাখ টাকা অনুদান দেওয়া হবে বলেও জানান তিনি।
আরিফুল হক বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও সব সময় আমরা প্রবাসীদের পাশে থাকব।”
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানান, নিহতের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সক্রিয় রয়েছে এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতিও আছে।
সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে মোশাররফ নিহত হন। আজ ভোরে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলায়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।