বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ যে স্থান থেকে উদ্ধার করা হয়েছিল তার কাছ থেকেই একটি মোটরসাইকেল পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে তা তাহসিফ সাউরি কিনা তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি সংস্থাটি।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সংস্থাটির ঢাকা উত্তরের বিশেষ পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, মরদেহ যেখান থেকে পাওয়া গেছে সেখান থেকে কিছু দূরের একটি বস্তি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এটি তাহসিফের কিনা তা যাচাই করা হচ্ছে।
এরআগে, গতকাল রাতে তাহসিফ সাউরির বন্ধুস্থানীয় ছোটভাই শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নেয় পিবিআই।
পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ সাংবাদিকদের জানান, তাহসিফ ও দ্বীপ একসঙ্গে ছিলেন। সেই বিষয়ে তথ্য জানতেই তাকে হেফজতে নেওয়া হয়েছে।
গত বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি।