
ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাঁড়িপাল্লা—বাংলাদেশের নির্বাচনে চারটি প্রধান ও জনপ্রিয় প্রতীক। দেশের সংসদ নির্বাচনের ইতিহাসে বেশিরভাগ ভোটই পড়ে এই চার প্রতীকে। কিন্তু অন্য প্রতীকগুলোর অবস্থা কী? ধানের শীষ, নৌকা, লাঙ্গল আর দাঁড়িপাল্লার বাইরে আর কোন কোন প্রতীকে জিতে সংসদে বসেছেন প্রার্থীরা?

২০২৫ সালের ১৬, ১৭, ১৯ এবং ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহিত হয়।

এমন রাজনীতিবিদ কে ছিলেন, যিনি ধানের শীষ, লাঙ্গল, নৌকা—তিন মার্কাতেই ভোট করে জিতেছেন? বাংলাদেশে এমন একজন রাজনীতিবিদ ছিলেন, যার তিন দল থেকেই এমপি, মন্ত্রী—এমনকি সংসদের ডেপুটি স্পিকার হওয়ার ইতিহাস আছে। তিন মার্কাতে না হলেও দুই মার্কাতে নির্বাচন করে জিতেছেন এমন কয়েকজন তারকা রাজনীতিক দেশে আছেন।

কায়রোর গ্র্যান্ড মিউজিয়ামে শুরু হয়েছে রাজা খুফু’র সৌর নৌকা পুনর্গঠনের কাজ। এই নৌকা জোড়া লাগানোর ঘটনাকে বলা হচ্ছে ‘একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সংস্কার প্রকল্প’। তবে প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সম্পূর্ণ নৌকাটি আগের রূপে ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লাগতে পারে।

বড়দিন উপলক্ষে ব্রাজিলের আমাজনে নৌকায় করে দুর্গম জনপদে পৌঁছান সান্তা ক্লজ। তিনি শিশু ও অভিভাবকদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিয়ে উপহার বিতরণ করেন। ১৯৯৮ সাল থেকে এই উদ্যোগের মাধ্যমে নদী তীরবর্তী এলাকাগুলোতে বড়দিনের হাসি পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রায় ৫০ বছর ধরে বুড়িগঙ্গায় নৌকা চালান সাদেম আলী। তার মতে, নদী আর আগের মতো নেই,হারিয়েছে জৌলুস। এখন এই নদীতে সাকার ছাড়া তেমন কোনো মাছের দেখা মেলে না। ভিডিও: মাহথির সান

মান্তা সম্প্রদায়ের মানুষরা ভাসমান গ্রামে থাকেন। মান্তা শব্দটি বার্মিজ মান্তাং থেকে এসেছে৷ মিয়ানমারে এই নামে নদীতে বাস করা একটি জাতি গোষ্ঠী রয়েছে। তবে বাংলাদেশের মান্তারা সেই সম্প্রদায়ের নয়। তারা নিজেদেরকে ভূমিহীন বলেন।