ধর্ম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: এইচআরএসএসের নিন্দা
সাতক্ষীরায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় এইচআরএসএসের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার
পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ। এই বিশেষ দিনে ধ্বনিত হয় দেবী দুর্গার মর্ত্যে আগমনের বার্তা, যা অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন জয়ের প্রতীক।

ধর্ম আগে, না রাষ্ট্র আগে–এই প্রশ্নটাই অবান্তর’
আবুল মনসুর আহমেদের ‘ধর্ম-শাসিত রাষ্ট্র, না রাষ্ট্র-শাসিত ধর্ম?’ লেখাটি দৈনিক ইত্তেফাক প্রতিকায় ১৯৭০ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। ওই বছরের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বিখ্যাত সেই নির্বাচন, যেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। কিন্তু ক্ষমতা হস্তান্তর করেনি তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী।

রাজনীতিতে ধর্ম নিয়ে এসে রক্তপাত চাই না: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি ধর্মকে রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে রক্তপাত ঘটাতে চায় না। আজ বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জহির রায়হানের জীবনের মতোই ‘লেট দেয়ার বি লাইট’
এই সিনেমায় তিনি ধর্ম, বর্ণ ও জাতিবাদের নামে বিশ্বজুড়ে মানুষ যে সহিংসতার শিকার হচ্ছে, তা-ই তুলে ধরতে এবং শ্রেণি বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানাতে চেয়েছিলেন। সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস জহির রায়হানের সাম্যবাদী চেতনার প্রতিফলন তার চলচ্চিত্র ও সাহিত্যকর্মে কম-বেশি দেখা যায়।

চট্টগ্রামে জশনে জুলুসে মানুষের ঢল
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ষোলশহর জামেয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ্ থেকে জুলুস শুরু হয়। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ৫৫ তম জশনে জুলুসের আয়োজন করে।

ভয়
ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো বর্বরতাই চিরস্থায়ী হতে পারেনি। তাই প্রশ্ন হলো আমরা কোন পাশে গিয়ে দাঁড়াব? উত্তরাধিকারের পক্ষে, নাকি ক্রমবিবর্তনের পক্ষে?

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব
মন্ত্রণালয়ের মুখপাত্র গাসান আল-নুয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতের নির্ভরযোগ্যতা বাড়ানো ও হাজিদের অধিকার সুরক্ষায় পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

ধর্ম আর সংবেদনশীলতা ও সহনশীলতার সংঘাত
মানসিকভাবে অসুস্থ ব্যক্তি ধর্মপ্রাণ হয়ে উঠতে পারেন আবার একজন ধর্মপ্রাণ ব্যক্তিও মানসিকভাবে অসুস্থ হয়ে উঠতে পারেন। এটি একটি সংবেদনশীল প্রশ্ন, তাই না…?

এ বছর হজের আনুষ্ঠানিকতা শুরু ৪ জুন
এ বছর হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৪ জুন। সৌদি আরবের পর্যবেক্ষণকেন্দ্রগুলো পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে।

সহাবস্থানের শক্তি দিয়ে আসুন বিভাজন দূর করি
বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম, পরিবার ও সমাজের প্রচেষ্টার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে মানবিক শিক্ষা, সহানুভূতি ও ধর্মীয় সহাবস্থানের বিষয়ে সচেতন করতে হবে। তাদের বুঝতে হবে যে, বৈচিত্র্য আমাদের শক্তি হতে পারে, যদি আমরা এটি সম্মান করি।

আরব আমিরাতে খরা, নামাজ আদায়ের নির্দেশ প্রেসিডেন্টের
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খরা। এমন পরিস্থিতিতে দেশবাসীকে আগামী শনিবার বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

কিবলা নির্ণয়ে যেভাবে ব্যবহার করবেন গুগলের ‘কিবলা ফাইন্ডার’
মুসলমানদের নামাজে সহায়তা করতে কিবলা নির্ণয়ের জন্য ‘কিবলা ফাইন্ডার সার্ভিস’ নামে একটি সেবা রয়েছে গুগলের। এ সেবার মাধ্যমে গ্রাহকরা মক্কার পবিত্র কাবা শরিফের সঠিক দিক যে কোনো স্থান নির্ণয় করতে পারবেন।

কাতারের ইতিহাস, ধর্ম, সংস্কৃতি ও অর্থনীতি
পারস্য উপসাগরের আরব উপদ্বীপে কাতারের অবস্থান। দেশটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত। কাতারের দক্ষিণে সৌদি আরব ও পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইনের অবস্থান।

বাহরাইনের ইতিহাস, ধর্ম, সংস্কৃতি ও অর্থনীতি
বাহরাইন পারস্য উপসাগরের পশ্চিম অংশে একটি দ্বীপরাষ্ট্র। দেশটির চারদিকে সাগর। বাহার শব্দের অর্থ সাগর। আর বাহরাইন হচ্ছে দুটি সাগর। দেশটির সবচেয়ে বড় দ্বীপ বাহরাইন নামেই পরিচিত।



