
রাজধানীর কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ তারা মসজিদ এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় মো. জুবায়ের (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন
ঈদুল ফিতরে দেশের সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩৯৪ জন। আর আহত হয়েছেন ১ হাজার ২৮৮ জন। এর মধ্যে শুধু সড়কেই ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জনের মৃত্যু হয়েছে। সড়কে গত বছরের তুলনায় এবার প্রাণহানি বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ।

জীবনযুদ্ধ। এই শব্দটি আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি শব্দ। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকের কারণেই শব্দটি এ দেশে বেশ হাস্যরসের। কিন্তু আদতে বাংলাদেশের মানুষ এই যুদ্ধই করে প্রতিদিন, প্রতিটা ঘণ্টায়, প্রতিটা সেকেন্ডে। কারণ, এই দেশের মানুষ চলছে অদৃষ্টের ভরসায়।

দিনশেষে শ্বাস-প্রশ্বাসে সক্রিয় থাকা সবাই তো এই দেশের করুণ ও ন্যূনতম নিশ্চয়তাহীন জীবনযুদ্ধের অকুতোভয় ও হার না মানা জীবনযোদ্ধা, তাই না? মুখনিঃসৃত একটুখানি ‘অভিনন্দন’ তো প্রাপ্যই আমাদের, ঠিক কিনা?

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে তলিয়ে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

এসপি বলেন, সৌহার্দ্য পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাকের চাপায় ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বিশ্বে যক্ষ্মা রোগীর সংখ্যার দিক থেকে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বিনা মূল্যে চিকিৎসা দেওয়া সত্ত্বেও দেশে প্রতিদিন গড়ে ১২১ জন মানুষ যক্ষ্মায় প্রাণ হারাচ্ছেন। ওষুধপ্রতিরোধী যক্ষ্মার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মামুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা অর্জন হুমকির মুখে।

দুর্ঘটনার সময় উড়োজাহাজটি অবতরণের শেষ পর্যায়ে ছিল এবং প্রায় ৩০ মাইল গতিতে রানওয়েতে চলছিল বলে জানা গিয়েছে।

কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে সম্প্রতি বগুড়া ও কুমিল্লার ট্রেন দুর্ঘটনার নেপথ্য কারণ দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে পাঁচ শিশুর মৃত্যুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ রোববার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ রোববার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।