কারাগার

বাংলাদেশের জেল থেকে মার্কিন তরুণীকে যেভাবে মুক্ত করেছিল আমেরিকা
১৯৯২ সালে মার্কিন তরুণী এলিয়েদা ম্যাকর্ড তিন কেজি হেরোইনসহ ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছিলেন। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র সরকার ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তৎপরতায় তিনি মুক্তি পেয়েছিলেন চার বছরের মাথায়। এলিয়েদার মুক্তির জন্য কাজ করেছিলেন এক মার্কিন সিনেটর বিল রিচার্ডসন।

আত্মসমর্পণ করে কারাগারে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ‘বগা’
চাঁদাবাজির মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন বগাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বগা।

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াস-রিমি রিমান্ড শেষে কারাগারে
ঢাকায় শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার ঘটনায় করা অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তার রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আ ন ম আয়াস ও মার্জিয়া খন্দকার রিমিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ককরোচ পার্টির সৌরভ–আশুতোষের পাঁচ দিনের কারাদণ্ড
ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পাওয়া সিজেপি নেতা অজিঙ্ক্য শিন্ডে বলেছেন, নেতাদের কারাবাসে দল ভয় পাবে না। তিনি বলেন, “আমরা এই স্বৈরাচারী সরকারের অবসান ঘটাব।”

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমি-সুজন রিমান্ড শেষে কারাগারে
গত শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন আয়াসসহ একদল তরুণ। এর জেরে উভয়পক্ষের বাগবিতণ্ডার মধ্যে আয়াসসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিরাপত্তার কারণে কারাগারে চলবে জিয়াউল আহসানের বিচার
আওয়ামী লীগ সরকারের আমলে ১০০টির বেশি গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিচার আজ মঙ্গলবার থেকে কারাগারে রেখে করা হবে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলে বন্দী ইমরান খান এত শক্তিশালী?
ইমরান খান কারাগারে বন্দী। তবুও পাকিস্তানের রাজনীতি তাকে ঘিরেই আবর্তিত। মোটকথা, পাকিস্তানের রাজনীতিই নিয়ন্ত্রণ করছেন তিনি। অন্যদিকে চিরদিনের তো পেছন থেকে পাকিস্তানের রাজনীতিতে কলকাঠি নাড়ছে দেশটির সেনাবাহিনী। কিন্তু কারাবন্দী ইমরান খানকে নিয়ে কেন আতঙ্কে পাকিস্তান সেনাবাহিনী?

আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ
বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রিমান্ড শেষে আজ রোববার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে

নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: ৩ জন রিমান্ডে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে পুলিশ।

রাড্ডা বা সালমান মুক্তাদির সরকারকে ফেলছে কোন গাড্ডায়?
সম্প্রতি দুটি ঘটনা ব্যাপক আলোচিত হয়েছে। দুটিই ঘটেছে রাজধানী ঢাকার মধ্যে। যেহেতু আমাদের দেশটা দিনশেষে অত্যন্ত রাজধানীকেন্দ্রিক হয়ে উঠছে দিনে দিনে, তাই এই দুই ঘটনা পুরো দেশের একটি ভয়ঙ্কর প্রতিনিধিত্বমূলক চিত্র হওয়ার পথে আছে। সংবাদমাধ্যম সূত্রে ঘটনাগুলো জেনে নেওয়া যাক।

দুই দফার রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যার প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মাদক কারবারি ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত
রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারিকে ঢাকা আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার সময় পালিয়ে যাওয়ার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ধর্ষণ মামলায় প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে কারাগারে নারী
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ধর্ষণের মিথ্যা মামলায় অন্যকে ফাঁসানোর অভিযোগে এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পৃথক তদন্তে মিথ্যা ও সাজানো বলে প্রমাণ পাওয়ায় যায়।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় কারাগারে ৩
কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার রাতে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক সুব্রত দেবনাথের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদাল

জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, ২৭ জন কারাগারে
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-র কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ২৭ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মিরপুরে স্বাস্থকেন্দ্রে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার ৪ আসামি কারাগারে
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহআলী থানার উপপরিদর্শক মো. আতোয়ার রহমান। কারাগারে যাওয়া আসামিরা হলেন-মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় মামা ওবায়দুর কারাগারে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় নজরুলের শ্যালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

লাহোরে ইমরান খানের বোন আলিমা আটক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের বোন আলিমা খানকে আটক করা হয়েছে। আজ রোববার লাহোরে তাকে আটক করা হয়। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আলিমা খানকে লাহোর থেকে আটক করে কোট লাখপাত কারাগারে নেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর পালানো ফাঁসির আসামি দুই বছর পর গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দুই বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবি-৭ সূত্রে জানানো হয়, গ্রেপ্তার আসামির নাম মো. বাহাদুর মিয়া (৩৫)। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর গ্রামে। তিনি ২০২৪ সালের ৬ আ


