
পুরান ঢাকায় বেচারাম দেউড়ির নূর বক্স লেনে রয়েছে প্রায় ২০০ বছরের পুরনো মৌলভী আবুল খায়রাত মুহাম্মদের জমিদার বাড়ি। এখানে রয়েছে নানা দুর্লভ ও ঐতিহাসিক আসবাব ও জিনিসপত্র।

চলছে অমর একুশে বইমেলা। মেলা প্রাঙ্গণে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল! ভিডিও: মাহিন আরাফাত

শুক্রবার রাতের হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টিতে অনেক স্টলের বই ভিজে নষ্ট হয়ে যায়। প্রকাশকরা বলছেন, লাভ তো দূরের কথা, এ বছর তাদের অনেক লোকসান গুনতে হবে।

এবারের বইমেলা কেমন হচ্ছে? লেখকের কাজ কী? জনপ্রিয়তা পেতে গেলে কি লেখার মানের সঙ্গে কমপ্রোমাইজ করতে হয়? এমন আরো প্রশ্ন নিয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের মুখোমুখি চরচা।

১ মার্চ (২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত কবি মোহন রায়হান।

কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২ মার্চ বেলা ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।

কবি মেহেরুন্নেছার মিরপুর ৬ নম্বর সেকশনের বাড়িতে হামলা চালায় স্বাধীনতাবিরোধী বিহারি সন্ত্রাসীরা। জানা যায় মিরপুরের সে সময়ের কুখ্যাত বিহারি সন্ত্রাসী নেহাল গুণ্ডা, হাসিব হাশমী, আখতার গুণ্ডা ও আব্বাস চেয়ারম্যান দলবল নিয়ে মেহেরুন্নেছাদের বাড়ি আক্রমণ করে।

‘বুদ্ধিজীবীরা যা বলতেন, শুনলে বাংলাদেশ স্বাধীন হত না। এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের সমাজ–কাঠামোর আমূল পরিবর্তন হবে না।’ প্রায় পঞ্চাশ বছর আগে সদ্য জন্ম নেওয়া একটি দেশের বুদ্ধিবৃত্তিক বিন্যাস নিয়ে লিখতে বসে শুরুতেই এমন মন্তব্য করেছিলেন আহমদ ছফা