এসএসসি

রাজশাহীতে মধ্যরাতে ২৭ শিক্ষককে ডেকে ফের এসএসসির খাতা যাচাই
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া শেষ হওয়ার পর আবারও খাতা যাচাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে এনে ইংরেজি, গণিতসহ বিভিন্ন বিষয়ের খাতা পুনরায় যাচাই করা হয়েছে বলে জানা যায়। এ সময় কিছু ফলাফল

কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে রেকর্ড ৯১ হাজার আবেদন
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডে রেকর্ড ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্রের পুনর্মূল্যায়ন আবেদন জমা পড়েছে। মোট পরীক্ষার্থীর প্রায় দুই-তৃতীয়াংশই ফল সংশোধনের আবেদন করায় এই সংখ্যাকে ‘আশ্চর্যজনক’ বলে অভিহিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছাল
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সময়সূচি পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

পাসের হার কমে যাওয়ায় রাজশাহী বোর্ডে খাতা চ্যালেঞ্জের হিড়িক
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) জন্য মোট ৯৮ হাজার ৭১০টি খাতা পর্যালোচনার আবেদন জমা পড়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর এই বোর্ডের অধীনে থাকা আটটি জেলা থেকে মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস

ঠাকুরগাঁওয়ের পাঁচটি স্কুলে এসএসসিতে কেউই পাস করেনি
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এতে জেলার শিক্ষা খাতে বড় ধরনের ধাক্কা দেখা দিয়েছে। ফলাফল অনুযায়ী, ওই পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

চট্টগ্রামে এসএসসির এবারের ফলে নিম্নমুখী ধারা কেন?
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাধ্যমিকে এবার পাস করেছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী। এবারের ফলাফল পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এবং চলতি বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। সারাদেশের নয়টি শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হার হিসাবে চট্টগ্রাম বোর্ডের অবস্থান পঞ্চম।

এসএসসিতে ১৯ বছরে সর্বনিম্ন পাস, মাদরাসা ও কারিগরিতেই বড় ধাক্কা
২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন! তবে সামগ্রিক ফলাফলের চেয়েও উদ্বেগজনক চিত্র পাওয়া যাচ্ছে মাদরাসা ও কারিগরি শিক্ষায়।

খুলনাঞ্চলের ১১ বিদ্যালয়ের সব পরীক্ষার্থীই ফেল
এছাড়া, বাগেরহাটের শরণখোলার ডি এন একতা গার্লস হাই স্কুল থেকে দুজন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেনি। খুলনা মহানগরীর খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক হাই স্কুল থেকে চারজন ও ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করেছে।

যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সেই হিসাবে ৬৬ দশমিক ২৭ শতাংশ পাসের হার নিয়ে যশোর শিক্ষা বোর্ড জাতীয় গড়ের চেয়ে এগিয়ে রয়েছে বলে জানান বোর্ডের সচিব।

রাজশাহী বোর্ডের ফলাফলে বড় অবনতি
ফলাফলে দেখা যায়, ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ১৩ দশমিক ৪০ শতাংশ বেশি। ছেলেদের পাশের এই নিদারুণ অবনতির প্রভাব পড়েছে এই শিক্ষা বোর্ডের সার্বিক ফলাফলে।

দিনাজপুর বোর্ডে গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন ফল এবার
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলে বড় পতন হয়েছে। চলতি বছর এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৫ শতাংশে, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।

এই ফল কি শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা?
দীর্ঘ প্রায় ১০ বছর বিদ্যালয়ে পড়াশোনার পর এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তাদের প্রত্যেকের পেছনে আছে একটি মুখ, একটি পরিবার এবং অনেক স্বপ্ন।

রাজশাহীতে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
মৃত কারিনা পাল ওই গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিলেন।

কুমিল্লা বোর্ডে শীর্ষে ফেনী, পাসের হার ৭২ দশমিক ৬২
ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জেলা পর্যায়ে শীর্ষস্থানে থাকা শতভাগ পাসের এ প্রতিষ্ঠানটি কুমিল্লা বোর্ডে সেরার তালিকায় স্থান করে নিয়েছে।

ময়মনসিংহ বোর্ডে পাস করেনি ৪ প্রতিষ্ঠানের কেউ, শতভাগ পাস করেছে ১০ প্রতিষ্ঠান
প্রফেসর আ জ ম রেজাউল করিম খান জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছর ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৬০ হাজার ২৭৪ জন।

বিদেশে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৮৮ দশমিক ৬
বাংলাদেশে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের ক্ষেত্রে গত বছরের তুলনায় হতাশাজনক চিত্র দেখা গেলেও দেশের বাইরে থেকে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা অনেক ভালো করেছে। দেশে সব মিলিয়ে এবার ঢাকা বোর্ডের পাশের হার সবচেয়ে বেশি ৭১ দশমিক ৬৩ শতাংশ। সেই তুলনায় বিদেশের কেন্দ্রগুলোতে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসে

পাস করতে পারেনি ৬ লাখ ৯০ হাজার ৬০৮ শিক্ষার্থী
শিক্ষামন্ত্রী জানান, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

বরিশালে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। প্রকাশিত ফল অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

এসএসসির ফল: বেড়েছে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা।

এসএসসির ফল: কোন বোর্ডের পাসের হার কত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (মোট ১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।


