
দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় পর প্যারিস থেকে আইভরি কোস্টে ফিরেছে ঐতিহাসিক ‘জিজি আয়োকোয়ে’ ঢোল। এই ঢোলটি একসময় আচন সম্প্রদায়ের মানুষ ঔপনিবেশিক শক্তির জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে ব্যবহার করত। নিজেদের প্রাচীন এই নিদর্শন ফিরে পেয়ে আবেগাপ্লুত আইভরি কোস্টের মানুষ

ব্রাজিলের বিজ্ঞানীরা ১২০ মিলিয়ন বছর আগের এক বিশাল তৃণভোজী ডাইনোসরের সন্ধান পেয়েছেন, যার নাম ‘দাসোসরাস টোকানটিনেনসিস’। আবিষ্কারটি কেবল একটি নতুন প্রজাতির সন্ধান নয়, বরং এটি প্রমাণ করে যে এক সময় দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের মধ্যে সরাসরি স্থলপথ ছিল।

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলীয় রুবায়া কোল্টান খনিতে চলতি সপ্তাহে এক ভয়াবহ ধসের ঘটনায় দুই শর বেশি মানুষ নিহত হয়েছেন। খনিটি যে প্রদেশের অধীনে, সেখানকার বিদ্রোহী নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুয়িসা গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈশ্বিক মঞ্চগুলোতে সংহতি প্রদর্শনের পাশাপাশি আঞ্চলিক জোটও দৃঢ় হচ্ছে। আফ্রিকান নেতৃত্বাধীন শান্তিরক্ষা অভিযান গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ধীরে ধীরে আফ্রিকা মাল্টিপোলার একটি ভারসাম্যের দিকে ঝুঁকছে। তবে মহাদেশটির কপাল থেকে এখনো দাসপ্রথা নামেনি। অন্যরূপে আছে। অন্য মোড়কে আছে। বাস্তবিক অর্থে ক্রীতদাস প্রথা পৃথিবী থেকে বিলুপ্ত হলেও আফ্রিকার সঙ্গে এ যেন এখনো জড়িয়ে আছে।

মুসেভিনিকে এক সময় বলা হতো গণতন্ত্রের ‘মানসপুত্র’। আশির দশকে তাকে দেখা হতো উগান্ডার ‘ত্রাতা’ হিসেবে। অথচ সেই ত্রাতাই একসময় হয়ে ওঠেন উগান্ডাবাসীর ‘গলার কাঁটা’।

সোশ্যাল মিডিয়ার যুগে ধর্মপ্রচারক ও ভবিষ্যৎদ্রষ্টাদের এই প্রভাবের পরিধি যেমন বেড়েছে, তেমনি তাদের দাবিগুলোও হয়ে উঠেছে আরও অদ্ভুত ও নাটকীয়। পুরোনো ধারার ধর্মযাজকরা ভবিষ্যদ্বাণীর গুণগত মান নিয়ে বেশ উদ্বিগ্ন। একজন প্রবীণ রেভারেন্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, তরুণ যাজকরা এখন জনপ্রিয় হওয়ার নেশায় যা খুশি তাই বল

বাংলাদেশ কি উগান্ডার পথে হাঁটবে, নাকি সতর্ক হবে? মব সহিংসতা রোধে সরকার আসলে কী করছে? মব সহিংসতা এতটা বৃদ্ধির কারণ কী? এই মব রাজনৈতিকভাবে কাউকে সুফল দিচ্ছে কি? আফ্রিকার দেশ উগান্ডার সঙ্গে বাংলাদেশের তুলনা বারবার আসছে কেন? এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন অর্ণব সান্যাল

পূর্ব আফ্রিকার একটি ভূমিবেষ্টিত দেশ উগান্ডা। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল এই দেশটিকে অভিহিত করেছিলেন ‘দ্য পার্ল অব আফ্রিকা’ নামে। কুখ্যাত স্বৈরশাসক ইদি আমিনের দেশ হিসেবেও উগান্ডা পরিচিতি পেয়েছিল একসময়। সেসব অবশ্য বেশ আগের কথা। চলতি শতাব্দীর শুরুর দশকে বরং মবের দেশ

সমাজে মানুষের একে অপরের ওপর এই ভরসা রাখার বিষয়টি অত্যন্ত গভীর প্রভাব ফেলে। বিশেষ করে আমেরিকাতে দেখা গেছে, যারা অন্যদের বিশ্বাস করেন, বিপদের সময় প্রতিবেশী বা বন্ধুদের সাহায্য করার ক্ষেত্রে তাদের এগিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি।

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালনকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। এ নিয়ে জাতীয় টেলিভিশনে ঘোষণাও দিয়েছে সেনাদের একটি অংশ। তবে প্রেসিডেন্ট ঘনিষ্ঠ কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রেসিডেন্ট নিরাপদে আছেন।

ডোনাল্ড ট্রাম্পের বর্ণবৈষম্যমূলক মন্তব্যের প্রতিবাদে গত ৫ ডিসেম্বর শত শত সোমালি মোগাদিশুর রাস্তায় বিক্ষোভ করেছেন। তারা জাতীয় গৌরব রক্ষা ও বৈষম্যের বিরুদ্ধে একজোট হয়ে স্লোগান দেন। মানবাধিকার সংস্থাগুলোও ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।

কঙ্গোর দক্ষিণ কিভুর লুভুঙ্গি ও কাটোগোটা এলাকায় নতুন করে গোলাগুলি ও সংঘর্ষ ছড়িয়ে পড়ায় শত শত মানুষ ঘর ছেড়ে সাঙ্গের দিকে পালিয়ে গেছে। সাম্প্রতিক সহিংসতা পূর্ব কঙ্গোর মানবিক সংকট আরও ঘনীভূত করছে, আর যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনো জানা যাচ্ছে না।

সোনকোর আইএমএফ-এর পুনর্গঠন পরিকল্পনা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে। গত ১০ নভেম্বর, সোনকোর মন্ত্রিসভার বৈঠকের পর প্রথম দিনে সেনেগালের ডলার বন্ড ৪ শতাংশ কমে ৭৩.১ ডলারে নেমে আসে, যার মেয়াদ ছিল ২০৩১ সাল পর্যন্ত। অন্যদিকে, ২০৪৮ সালে পরিশোধযোগ্য বন্ড ২.৪ সেন্ট কমে ৬০.৩০ ডলারে

সোনকোর আইএমএফ-এর পুনর্গঠন পরিকল্পনা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে। গত ১০ নভেম্বর, সোনকোর মন্ত্রিসভার বৈঠকের পর প্রথম দিনে সেনেগালের ডলার বন্ড ৪ শতাংশ কমে ৭৩.১ ডলারে নেমে আসে, যার মেয়াদ ছিল ২০৩১ সাল পর্যন্ত। অন্যদিকে, ২০৪৮ সালে পরিশোধযোগ্য বন্ড ২.৪ সেন্ট কমে ৬০.৩০ ডলারে