
রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন তিনি।

তদন্তের মান বাড়ানোর জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে ঢেলে সাজানোর কথা জানান পুলিশ প্রধান৷ বিষয়টি নিয়ে বলেন, “ আমরা সিআইডিকে আরও আধুনিকীকরণের মাধ্যমে মামলা তদন্তের গুণগত মান বাড়াতে চাই। মামলার তদন্তকাজ দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। ”

মামলাটির তদন্ত শেষে বেনজীর আহমেদের বিরুদ্ধে ২০২৫ সালের ৩০ নভেম্বর দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম চার্জশিট দাখিল করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপি কমিশনার হিসাবে কোনো কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত কমিশনার (নিউসুপারমারি অতিরিক্ত আইজি) ম. সরওয়ার দায়িত্ব পালন করবেন।

পুলিশের অতিরিক্ত আইজি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে, ফলে জনগণের প্রত্যাশাও অনেক বেড়েছে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ হাজার ৭৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তবে প্রতিটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি,আইজিপি বাহারুল বিপিএম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ।

“বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। পুলিশ সদস্যদের মনোবল শক্তিশালী করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

এ সভায় নভেম্বর ২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি, সাজার হারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।