Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশেষ প্রতিবেদন

এনসিপির শীর্ষ নেতাদের বেশির ভাগই ব্যবসা করেন, কেউ কেউ পরামর্শ দেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২১: ৩০
এনসিপির শীর্ষ নেতাদের বেশির ভাগই ব্যবসা করেন, কেউ কেউ পরামর্শ দেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪৬টি আসনে মনোনয়ন দাখিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ৩৯ প্রার্থীর হলফনামায় দেখা গেছে দলটির শীর্ষ নেতারা গড়ে বছরে আয় করছেন ১০ লাখ টাকার উপরে।

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলের অনেকেই তাদের পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন।

নতুন বন্দোবস্তের স্লোগান এবং তারুণ্যের শক্তির উপর ভর করে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শীর্ষ সমন্বয়কদের বেশিরভাগই এখন এনসিপির নেতা। ছাত্রনেতা হিসেবে দেশব্যাপী পরিচিতি লাভ করা এসব নেতাদের অনেকেই এখন ব্যবসায়ী। কারও সম্পদের পরিমাণ এক কোটি টাকার কাছাকাছি কারও বার্ষিক আয় ২৮ লাখ টাকা।

নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা দেখে এমন তথ্যই উঠে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫১টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও ৪৭৮ জন। ফলে ৩০০ আসনে মোট মনোনয়নপত্রের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৯টি।

এরপর প্রার্থীদের হলফনামা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। যাচাই শেষে ২০ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং পর দিন প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী লড়াই শুরু হবে।

এবারের নির্বাচনে সর্বাধিক প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মোট প্রার্থী সংখ্যা ৩৩১ জন। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৭৬ জন এবং তৃতীয় সর্বোচ্চ প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬৮ জন। এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) ২২৪ জন, গণঅধিকার পরিষদের ১০৪ জন।

এনসিপির কার আয় কত

হলফনামার সঙ্গে যুক্ত আয়কর রিটার্ন অনুযায়ী, শীর্ষ নেতাদের মধ্যে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বার্ষিক আয় ২৮ লাখ পাঁচ হাজার, আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় ১৩ লাখ পাঁচ হাজার এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার টাকা।

এ তিনজনের আগের পেশা হিসেবে যথাক্রমে শিক্ষার্থী, সরকারের সাবেক উপদেষ্টা এবং ‘প্রযোজ্য নহে’ বলে উল্লেখ করেছেন।

নোয়াখালী-৬ আসনে এনসিপি মনোনীত আলোচিত প্রার্থী আবদুল হান্নান মাসউদ বার্ষিক আয় ৬ লাখের বিপরীতে সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন প্রায় এক কোটি টাকা।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং লক্ষ্মীপুর-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী মাহবুব আলমের আয়কর রিটার্নে বার্ষিক আয় ১৫ লাখ টাকা এবং মোট সম্পদ ৯৬ লাখ টাকার বেশি উল্লেখ করেছেন।

নির্বাচনের প্রতীকী ছবি
নির্বাচনের প্রতীকী ছবি

পরামর্শক ও ব্যবসায়ীই বেশি

ইসির ওয়েবসাইটে উন্মুক্ত করার পর এনসিপি সমর্থিত ৩৯ প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে অন্তত ১৬ জন প্রার্থী নিজেদের পেশা ‘ব্যবসা’ হিসেবে উল্লেখ করেছেন। পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ নিজেদের বর্তমান পেশা ব্যবসা বলে উল্লেখ করেছেন।

ঢাকা-১১ আসনে মনোনয়ন জমা দেওয়া দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের পেশা পরামর্শক বলে উল্লেখ করেছেন। ঢাকা-৮ আসনে দাখিল করা হলফনামায় নিজের পেশা ‘মার্কেটিং কনসালট্যান্ট’ বলে উল্লেখ করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ ছাড়া ময়মনসিংহ-১১ আসনের জাহিদুল ইসলাম এবং সিলেট-১ আসনে মনোনয়ন দাখিলকারী দলের রাজনৈতিক পরিষদের সদস্য এহতেশামুল হক নিজেকে পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন। দলের সদস্য সচিব আখতার হোসনে নিজেকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন।

‘পরামর্শক’ নাহিদের বার্ষিক আয় ১৬ লাখnahid 2
জামায়াতের সঙ্গে জোট, এনসিপির ভবিষ্যৎ কি ঝুঁকিতে?nahid-ncp

হলফনামা বিশ্লেষণে আরও দেখা গেছে, ৩৯ প্রার্থীর মধ্যে ছয়জন আইনজীবী, পাঁচজন শিক্ষক এবং দুইজন চিকিৎসক হিসেবে নিজেদের পেশা উল্লেখ করেছেন। দুইজন সাংবাদিক এবং একজন উন্নয়ন কর্মী রয়েছে প্রার্থী তালিকায়। নিজেদের পেশা কৃষি হিসেবে উল্লেখ করেছেন দুইজন প্রার্থী। একজনের পেশা লেখক ও গবেষক।

গড় বয়স কত

এনসিপি প্রার্থীদের গড় বয়স ৩০ বছর পেরিয়েছে। হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, এনসিপির প্রার্থীদের গড় বয়স ৩২। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ১৫ থেকে ২৪ বছর বয়সীদের যেখানে তরুণ ধরা হয়।

হলফনামায় দেখা গেছে, দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আখতার আহমেদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর বয়স যথাক্রমে ২৭, ২৮, ২৭, ২৭ এবং ৩০। প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ বয়স ঢাকা-৭ আসনের প্রার্থী তারেক আহমেদ আদেলের ৫১। এর বাইরে প্রায় সব প্রার্থীই ৩০ কিংবা তদূর্ধ্ব। ৪০ এর বেশি বয়স রয়েছে অন্তত চারজনের।

হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, এনসিপির শীর্ষ ছয় নেতার বয়স ৩০’র নিচে। নোয়াখালী-৬ আসনের প্রার্থী আবদুল হান্নান মাস বাদে পাঁচ নেতাই শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বা তদূর্ধ্ব বলে উল্লেখ করেছেন।

বিষয়: জাতীয় নাগরিক পার্টিনির্বাচনসারজিস আলমনাহিদ ইসলামএনসিপিভোটাধিকারহাসনাত আবদুল্লাহনির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করেছেন। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছেন এই দম্পতি। ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখে

  • ভাইরাল হওয়ার নেশায় ‘উড়ছে’ বাস, কর্তৃপক্ষ করছে কী?

    ভাইরাল হওয়ার নেশায় ‘উড়ছে’ বাস, কর্তৃপক্ষ করছে কী?

    সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকবছর ধরে নতুন কিছু ভাইরাল গ্রুপ আর পেজের দেখা মিলছে। ‘বাস লাভার’, ‘ট্যুর বাস লাভার’, ‘বাস স্পটার’ নামের অনেক গ্রুপ আর পেজ দেখা যায় ফেসবুকে। এই গ্রুপ বা পেজগুলোয় বাস নিয়ে নানা ধরনের ভিডিও প্রকাশ করা হয়। এসব গ্রুপের সদস্য বা পেজের অ্যাডমিনরা কিছুদিন পরপরই বাস ভাড়া করে দূরপ

  • সংসদের সামনে ছিনতাই ও হত্যা: জামিন পাওয়া রাকিব তাহলে গ্রেপ্তার হয়েছিল কেন?

    সংসদের সামনে ছিনতাই ও হত্যা: জামিন পাওয়া রাকিব তাহলে গ্রেপ্তার হয়েছিল কেন?

    “আমাকে গাড়িতে উঠিয়ে মুখে কালো কাপড় বেঁধে ফেলে। তখনই আমার ভিতরে আত্মা নাই। এরপর র‍্যাবের (এসআরবি) অফিসে নিয়ে তাদের শেখানো স্বীকারোক্তি দিতে চাপ দেয় এবং কয়েকটা চড়-থাপ্পড় মারে। যদি তাদের মতো করে স্বীকারোক্তি না দিই, তাহলে জামিন পাব না–এমনটিও বলেন র‍্যাবের (এসআরবি) কর্মকর্তারা”

  • খুলনায় থামছেই না খুনখারাবি, ‘অসহায় পুলিশ’

    খুলনায় থামছেই না খুনখারাবি, ‘অসহায় পুলিশ’

    আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেন অসহায়। চেষ্টা করেও খুলনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না তারা। পুলিশের অভিযোগ, ভুক্তভোগীর পরিবার মামলা করতে চাইছে না।