
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
গ্রিসের দক্ষিণের ছোট দ্বীপ ক্রিসি থেকে ২৬ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণে একটি নৌকা উল্টে কমপক্ষে ১৮ জন অভিবাসী ডুবে মারা গেছেন। এ ঘটনায় সমুদ্র থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
খবর বার্তা সংস্থা রয়টার্সের।
একজন কোস্টগার্ড কর্মকর্তা শনিবার (৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তুরস্কের একটি কার্গো জাহাজ ডুবতে থাকা নৌকাটিকে দেখতে পায়। এরপর তারা গ্রিস কর্তৃপক্ষ জানায়।
ওই কর্মকর্তা আরও জানান, জীবিত বেঁচে যাওয়া দুজনকে ক্রিট দ্বীপে নেওয়া হচ্ছে।
২০১৫-১৬ সালের অভিবাসন সংকটে গ্রিস ছিল সামনের সারিতে, যখন মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ১০ লাখেরও বেশি মানুষ ইউরোপে প্রবেশ করে।
সেই সময়ের পর থেকে এই প্রবাহ কমে গেলেও গত এক বছরে অভিবাসী নৌকার সংখ্যা আবার তীব্রভাবে বেড়েছে। বিশেষ করে লিবিয়া থেকে ক্রিট, গাভদোস এবং ক্রিসি—আফ্রিকার উপকূলের নিকটবর্তী এজিয়ান দ্বীপপুঞ্জের এই তিন দ্বীপের দিকে অভিবাসী নৌকা বেশি আসছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও এখনো সাধারণ ঘটনা।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।