Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১০: ৩৪
ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

ইরানের তিনটি প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনায় তিন দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৬ অক্টোবর) ভোরে এই হামলা চালানো হয়।

Advertisement

১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। একইসঙ্গে তারা ইরানকে আর হামলা না চালাতে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে।

ইরান বলেছে, ইসরায়েলের এসব হামলায় অন্তত দুজন সেনাসদস্য নিহত ও ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে। ইরানের নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে। তাদের এই পাল্টা হুমকির কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের পাল্টা হামলা নিয়ে নানা জল্পনাও চলছে।

রয়টার্স ও দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

শনিবার ভোররাতে ঠিক কখন থেকে ইসরায়েল ইরানে হামলা শুরু করেছে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাত আড়াইটার দিকে ইরানের রাজধানী তেহরান, পার্শ্ববতী কারাজ ও পূর্বাঞ্চলের মাশহাদ শহরে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পর থেকে সেখানে প্রায় চার ঘণ্টা হামলা চলতে থাকে। হামলার সঙ্গে সঙ্গে ইরানজুড়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়। ইসরায়েল অবশ্য ইরানের কোনো তেলক্ষেত্র বা পারমাণবিক স্থাপনায় হামলা চালায়নি।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে তারা ইরানে বিমান হামলা শেষ করেছে। ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনকারী কয়েকটি স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় তিন দফায় হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) ইরানে হামলা চালানোর কথা স্বীকার করেছে। হামলার সাংকেতিক নাম ছিল ‘ডেস অব রিপেনট্যান্স’ বা অনুতাপের দিন। হামলায় কয়েক ডজন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। হামলা শেষে সব যুদ্ধবিমান নিরাপদে নিজ নিজ ঘাঁটিতে ফিরে এসেছে।

এর আগে কখনো ইসরায়েলি বাহিনী ইরানে কোনো হামলা চালানোর কথা স্বীকার করেনি।

আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষ (বাংকার) থেকে ইরানে হামলা চালানো পর্যবেক্ষণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

অন্যদিকে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিভাগ জানিয়েছে, তেহরান, খোজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। এতে কিছু স্থানে ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে।

ইরানের স্থানীয় কিছু সম্প্রচারমাধ্যমের ফুটেজে দেখা যায়, তেহরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলো বাইরে থেকে আসতে থাকা কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে অব্যাহতভাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ছে।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘাঁটিতেও হামলা চালানো হয়েছিল; কিন্তু সেখানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

একই সময়ে সিরিয়ায়ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

৮০ হাজার অভিবাসনপ্রত্যাশীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসনtrump usa

যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল

ইরানে হামলা চালানোর বিষয়টি যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেয়নি বলেও জানান তিনি।

বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা ইরানে ইসরায়েলের হামলাকে ‘সুনির্দিষ্ট ও আনুপাতিক’ বলে উল্লেখ করেছেন। তিনি মনে করেন, এই হামলার পর দেশ দুটির মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার অবসান হওয়া উচিত। তবে ইরান হামলার প্রত্যুত্তর দিলে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ইরান-সমর্থিত হামাসপ্রধান ইসমাইল হানিয়া ও লেবাননের হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার জবাবে ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর অধিকাংশ যুক্তরাষ্ট্রসহ অন্য মিত্রের সহায়তায় ভূপাতিত করেছিল ইসরায়েল।

তাৎক্ষণিক ওই হামলার বড় ধরনের জবাব দেওয়ার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ইসরায়েল ইরানের জ্বালানি তেল ও পারমাণবিক স্থাপনাতেও হামলা চালাবে। কিন্তু ইসরায়েলের এ ধরনের হামলার পরিকল্পনায় সমর্থন দিচ্ছিল না যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ ধরনের হামলার পরিকল্পনার প্রকাশ্যে বিরোধিতা করেছেন। এ অবস্থায় ইরানের তেল ও পারমাণবিক স্থাপনার পরিবর্তে অন্যান্য সামরিক স্থাপনায় হামলা চালাল ইসরায়েল।

পাল্টা হামলার শঙ্কা

শনিবারের হামলার আগে ইরানের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলকে একাধিকবার সতর্ক করেছিলেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম কয়েকটি সূত্রের বরাতে শনিবার জানায়, যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের। ইসরায়েলকে সমানুপাতিক জবাব দেওয়া হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

তবে গত বৃহস্পতিবার আইআরজিসি ইঙ্গিত দেয়, ইসরায়েলের হামলাকে ‘সীমিত’ মনে হলে এবং তাতে হতাহত না হলে ইরানের পাল্টা হামলা চালানোর তেমন একটা ‘সম্ভাবনা’ নেই।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান সীমিত পরিসরে পাল্টা হামলা চালাতে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা। তবে পাল্টা হামলা না চালাতে শুক্রবার ইসরায়েলের তরফে ইরানকে বার্তা দেওয়া হয়েছে।

ইরানে হামলা চালানোর পর ইসরায়েল নিজ দেশের সাধারণ মানুষের চলাচল নিয়ে এখনো নতুন করে কোনো নির্দেশনা জারি করেনি। এর অর্থ হলো, দেশটি শিগগিরই ইরানের পাল্টা হামলার আশঙ্কা করছে না।

বিষয়: ইসরায়েলি হামলাযুক্তরাষ্ট্রহামাসআইডিএফসিরিয়াইরানক্ষেপণাস্ত্র
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।