
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
ইতালি থেকে প্রথমবারের মতো অভিবাসন প্রত্যাশীদের একটি দলকে নৌবাহিনীর জাহাজে করে আলবেনিয়ায় পাঠানো হচ্ছে। বিষয়টি জানা আছে, এমন একটি সূত্র সোমবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে অভিবাসন প্রত্যাশীদের বিদেশে পাঠিয়ে দেওয়ার বিতর্কিত পরিকল্পনা কাগজে–কলমে শুরু করল ইতালি সরকার।
বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়ে বলেছে, অভিবাসন প্রত্যাশীদের জন্য আলবেনিয়ায় দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। সূত্র জানিয়েছে, এরই মধ্যে ভূমধ্যসাগরে ইতালির লামপেদুসা দ্বীপের কাছে থেকে ওই অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ছেড়ে গেছে একটি জাহাজ। সম্প্রতি তাদের সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। তবে প্রথম চালানে কতজনকে আলবেনিয়ায় পাঠানো হচ্ছে, তা জানাননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, আলবেনিয়ার উদ্দেশে রওনা দেওয়া ওই অভিবাসন প্রত্যাশীরা সবাই পুরুষ। এই অভিবাসন প্রত্যাশীদের নিজ দেশে ‘নিরাপদ’ বলে মনে করা হয়, এমন ২১টি দেশের তালিকা থেকে তাঁদের বেছে নেওয়া হয়েছে। ইতালির করা এই নিরাপদ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, মিসর, আইভরি কোস্ট ও তিউনিসিয়া। ২০২৩ সালে শুধু এই চার দেশ থেকে ৫৬ হাজার ৫৮৮ অভিবাসন প্রত্যাশী ইতালিতে গেছে।
অভিবাসন প্রত্যাশীদের নিয়ে আলবেনিয়া সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে ইতালি। ওই চুক্তির শর্ত অনুযায়ী ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের আবেদন যাচাই–বাছাইয়ের প্রক্রিয়া চলার সময়টাতে তাদের আলবেনিয়ায় রাখা হবে। প্রতিবছর ‘নিরাপদ’ দেশ থেকে আসা সর্বোচ্চ ৩৬ হাজার অভিবাসন প্রত্যাশীকে দেশটিতে পাঠানো যাবে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।