Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

রিয়াদের গ্লোবাল হারমনি উৎসবে বাংলাদেশের বর্ণিল ঐতিহ্যের ঝলক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৫: ৩৬
রিয়াদের গ্লোবাল হারমনি উৎসবে বাংলাদেশের বর্ণিল ঐতিহ্যের ঝলক

প্রবাসী বাংলাদেশি ও সৌদি দর্শকদের অংশগ্রহণে মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সময় রাতে রিয়াদের আল–সুয়াইদি পার্কে মুখর হয়ে ওঠে বাংলাদেশের বর্ণিল ঐতিহ্য। সৌদি আরবের ‘গ্লোবাল হারমনি’ উৎসবের ‘বাংলাদেশ কালচার’ পর্বে সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের সমাহারে এক প্রাণবন্ত উৎসবের আয়োজন হয়।

Advertisement

খবর বার্তা সংস্থা ইউএনবির।

জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী ও রবিউল হক জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বাংলাদেশের ঐতিহ্য, সংগীত, নৃত্য ও রান্নার শিল্প তুলে ধরার মাধ্যমে প্রবাসীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়।

Advertisement
Advertisement
Advertisement

‘এই আনন্দ আমাদের ক্লান্তি ভুলিয়ে দিল’

হাজারো প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার উৎসবে অংশ নেন। নাচ, গান ও আলোকসজ্জায় গোটা পার্ক রূপ নেয় উৎসবের নগরে।

প্রবাসী রুমেল বলেন, “এটি সত্যিই অসাধারণ। প্রতিদিন কাজের চাপে থাকি, পরিবারের মুখে হাসি রাখতে লড়াই করি। এই আয়োজন আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছে।

এত কাছ থেকে ভালোবাসা, অভিভূত আমি: দিঘী

অভিনেত্রী দিঘী জানান, এই প্রথম তিনি কোনো আন্তর্জাতিক মঞ্চে সাংস্কৃতিক সপ্তাহ সঞ্চালনা করছেন।

তিনি বলেন, “প্রথমবার এমন একটি ভূমিকা নিতে পেরে আমি অভিভূত। এখানে এসে বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছি। সৌদি কর্তৃপক্ষ ও তথ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও জানান, ১৪ নভেম্বর পর্যন্ত তিনি ‘বাংলাদেশ কালচার’ অনুষ্ঠানের সঞ্চালনা করবেন।

সৌদি আয়োজকদের প্রশংসা

গ্লোবাল হারমনি কমিটির মুখপাত্র সারি শাবান বলেন, “সৌদি আরবে অন্যতম বৃহৎ প্রবাসী সম্প্রদায় হলো বাংলাদেশিরা। তাদের সংস্কৃতি ও ঐতিহ্য উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত। এতে সৌদি দর্শকেরা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন।”
তিনি জানান, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যে।

১৪ দেশের সংস্কৃতি এক মঞ্চে

গ্লোবাল হারমনি উৎসবে পর্যায়ক্রমে আরও ১৩টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো গলো—মিসর (১৫–১৭ নভেম্বর), লেভান্ট অঞ্চল (১৮–২০ নভেম্বর), ইয়েমেন (২১–২৮ নভেম্বর), পাকিস্তান (২৯ নভেম্বর–১ ডিসেম্বর), ইন্দোনেশিয়া (২–৪ ডিসেম্বর), ফিলিপাইন (৫–৮ ডিসেম্বর), উগান্ডা (৯–১০ ডিসেম্বর), ইথিওপিয়া (১১–১৩ ডিসেম্বর) ও সুদান (১৪–২০ ডিসেম্বর)।

২০২৪ সালের অক্টোবর মাসে শুরু হওয়া গ্লোবাল হারমনি উদ্যোগের লক্ষ্য, সৌদি আরবের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সংস্কৃতি উদ্‌যাপন ও আন্তঃসংস্কৃতিক সংলাপ জোরদার করা।
গত বছর এ উৎসবে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, মিসর, লেবানন, জর্ডান ও ফিলিপাইনের সংস্কৃতি প্রদর্শিত হয়েছিল।

বাংলাদেশ সপ্তাহে আসিফ, দিঘীসহ নানা তারকা

এই বছরের বাংলাদেশ কালচার উইকে অংশ নিচ্ছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর, অভিনেত্রী দিঘী এবং অন্য শিল্পী ও ইনফ্লুয়েন্সাররা। লোকসংগীত, ঐতিহ্যবাহী নৃত্য ও নাট্যাভিনয়ে ফুটে উঠছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। খাবারের স্টলে ভেসে এসেছে দেশীয় গন্ধ, সংগীতের সুরে গলে গেছে দূরত্বের ব্যথা।

গত বছরের আসরে পরিবেশন করেছিলেন কিংবদন্তি রক তারকা নগর বাউল জেমস, ডিজে সোনিকা এবং গায়ক হাবিব ওয়াহিদ, পর্শি, ও বিউটি খান। রিয়াদে জেমসের প্রথম পারফরম্যান্স ছিল উৎসবের মূল আকর্ষণ।

সংস্কৃতির সেতুবন্ধন

গ্লোবাল হারমনি উদ্যোগটি চলবে মোট ৪৯ দিন, যেখানে ১৪টি দেশের সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচি সৌদি আরবের ভিশন ২০৩০–এর ‘কোয়ালিটি অব লাইফ’ প্রোগ্রামের অংশ, যার উদ্দেশ্য সংস্কৃতি, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে রিয়াদকে একটি বৈশ্বিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা।

বিষয়: সৌদি আরবউৎসবগ্লোবাল হারমনিরিয়াদ সিজনরিয়াদবাংলাদেশ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।