Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নিজ সীমানায় হত্যা বর্ডার কিলিং নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৬: ৫০
নিজ সীমানায় হত্যা বর্ডার কিলিং নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো দেশের নিজেদের সীমানায় ঘটা হত্যাকাণ্ডকে বর্ডার কিলিং (সীমান্ত হত্যা) বলা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Advertisement

একজন সাংবাদিক প্রশ্ন করেন, চলতি মাসে ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমান্ত বিষয়ক বৈঠক রয়েছে, সেখানে বর্ডার কিলিংয়ের বিষয়টি আলোচনায় থাকবে কি না?

এর জবাবে মন্ত্রী বলেন, বর্ডার ইস্যুগুলোর ওপরই মূলত আলোচনা থাকবে। এগুলো নিয়মিত বিষয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রচলিত আইন অনুযায়ী এটিকে বর্ডার কিলিং বলা যায় না। কোনো দেশের নিজ সীমা বা ভূখন্ডের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে এবং গুলি বা অন্য কোনোভাবে খুন হন, তবে সেটি সেই দেশের আইন অনুযায়ী ব্যাখ্যা করা হবে। এটাকে সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং বলা ঠিক হবে না। যদি কেউ নিজ দেশের সীমানা ক্রস করে অন্য সীমানার মধ্যে গিয়ে খুন হয় বা কাউকে হত্যা করা হয় তাহলে সেটি বর্ডার কিলিং নয় বলে উল্লেখ করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

ভারত থেকে বাংলাদেশের নাগরিক অভিযোগ করে পুশ ইনের বিষয়ে মন্ত্রী বলেন, “আমরা এসবের বিরুদ্ধে। সীমান্তে বিজিবি এ বিষয়ে কড়া সতর্ক রয়েছে। যদি এমন অভিযোগ থেকেই থাকে, তবে এনআইডি ভেরিফাই করে ব্যবস্থা নেওয়া হবে।”

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমদের জানাজা ঘিরে উত্তেজনা ও ৭ জনকে গ্রেপ্তারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে। যারা গ্রেপ্তার হয়েছে, তাদের নামে হয়তো অন্য মামলা রয়েছে।

শিশু রামিসা হত্যার বিচার প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি এখন আদালতের বিচারাধীন বিষয়। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীসালাহউদ্দিন আহমদবিএসএফসীমান্তসীমান্ত হত্যারাজনীতিভারতবিজিবি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”