বিজিবি

পঞ্চগড়ে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে সাতজনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তাদের ভারতে ফিরে যেতে হয়েছে।

পদ্মায় নৌকাডুবি, বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংলাদেশি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে ১২ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে। পরে তাদের বিজিবির হাতে তুলে দিয়েছে বিএসএফ।

‘পথ ভুলে’ ভারতীয় সীমান্তের ভেতরে ৫ বাংলাদেশি, পতাকা বৈঠকেও মেলেনি মুক্তি
অন্ধকারে ‘পথ ভুলে’ রাজশাহীর বাঘা উপজেলার বাংলাবাজার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় তিন পাট ব্যবসায়ী ও দুই মাঝিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বৈঠকের পরও এই ঘটনার সুরাহা হয়নি। বিএসএফ জানিয়েছে, আটক বাংলাদেশিদের

দিনাজপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও গ্রামবাসী
দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ থেকে ২৫ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করেন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৮৯/৪৬-এস এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেটে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের জৈন্তাপুরে জাহিদুর রহমান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দেন তিনি।

সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সিলেটে বিজিবি সেক্টর সদর দপ্তরের সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের উদ্বোধন ও স্মৃতিফলক উন্মোচন করে

চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান
চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কাজের প্রশংসা করেন।

মৌলভীবাজার সীমান্তে গোলাগুলি, ভারতীয় চোরাকারবারি আটক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তে চোরাকারবারি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবাসহ এক ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ছয়জনকে ফিরিয়ে নিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশে পুশ ইন চেষ্টা ব্যর্থ হওয়ার পর ছয়জনকে ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ট

বাংলাদেশে ফেলে যাওয়া বিএসএফের অস্ত্র-ওয়াকিটকি ফেরত দিল বিজিবি
বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল বুধবার বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যলাইন এলাকায় আরাকান আর্মির কাছ থেকে ২৪ বাংলাদেশি জেলেকে গ্রহণ করে। পরে তাদের টেকনাফ জেটিঘাটে

চুয়াডাঙ্গা সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে পুশইন চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তি বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, রোববার ভোর ৩টা ১০ মিনিটের দিকে জীবননগর উপজেলার মাধবখালী এলাকায় সীমান্ত পিলার ৭০/২-এসের কাছে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৌলভীবাজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের

সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে ৫ উপজেলায় বিজিবি মোতায়েন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সিলেটের পাঁচটি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন মোতায়েন করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জাকির হোসেন সাংবাদিকদের জানান, ওসমানীনগর, জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজ

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ
বিতর্কিত নিট প্রশ্নফাঁস ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি! গণবিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব ছড়ানো রোধ করতেই প্রশাসনের এই কড়া পদক্ষেপ।

টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে জানান, তারা প্রায় দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে রাখাইনের কাউয়ারবিল ক্যাম্পে জিম্মি ছিলেন।

পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড
আইন অনুযায়ী, শূন্যরেখার উভয় পাশের ১৫০ মিটারের মধ্যে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণের আগে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক আলোচনা হওয়া বাধ্যতামূলক।

পুশইনে ব্যর্থ হয়ে ‘আলো নিভিয়ে’ ৩ নারীকে ফিরিয়ে নিল বিএসএফ
বিজিবি জানায়, বিএসএফ ৩ নারীকে পুশইনের চেষ্টা করেছিল। তবে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই তিনজনকে পুনরায় ভারতের শূন্যরেখায় ফেরত পাঠানো হয়। এতে ভারতের ১০০ গজ অভ্যন্তরের শূন্যরেখায় প্রায় ২২ ঘণ্টা খোলা আকাশের নিচে অবস্থান করতে বাধ্য হন তারা।

পাটগ্রামে ৩ নারীকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
বিজিবি জানায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়ার গেট দিয়ে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীকে নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত বিজিবির
পুশইনের জন্য আনা ১২ জন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের ৬০০ গজ অভ্যন্তরে মুসলিম পাড়া এলাকায় অবস্থান করছিল। তবে বিজিবির কড়া অবস্থান এবং গ্রামবাসীর উপস্থিতির কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ।



