Advertisement Banner

চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। ছবি: বাসস

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে এরশাদ উল্লাহকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাসস।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন। পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।”

গত বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। পরে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় সরোয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তি নিহত হন।

সম্পর্কিত