Advertisement Banner

ঢাবি ভিসি নিয়াজ আহমেদের পদত্যাগের ঘোষণা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢাবি ভিসি নিয়াজ আহমেদের পদত্যাগের ঘোষণা
নিয়াজ আহমেদ খান। ছবি: ঢাবি ওয়েবসাইট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। আজ মঙ্গলবার বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, “আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।”

তবে এখনই পদ থেকে সরে যাচ্ছেন না বলে জানান উপাচার্য। তিনি বলেন, “এই মুহূর্তে আমি হঠাৎ করে শুন্যতা তৈরি করছি না, পদত্যাগ করে চলে যাচ্ছি না। আমি একটা সুযোগ দিচ্ছি রাজনৈতিক সরকারকে। তারা যেন একটা ধারাবাহিকতা বজায় রাখতে পারে। তারা যেন তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে পারে।”

ঢাবি উপাচার্য বলেন, “আমি সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আমাকে এই পদ থেকে সরিয়ে দিয়ে শিক্ষকতায় ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। যাতে ধারাবিকতা ক্ষুণ্ন না হয়, সে জন্য তারা আমাকে যতদিন থাকতে বলবে, আমি ততদিন তাদের পাশে থাকতে রাজি।”

সম্পর্কিত