Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দলগুলো পূর্ণ সহযোগিতা করছে, সুষ্ঠু নির্বাচন সম্ভব: ইসি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬: ৩৪
দলগুলো পূর্ণ  সহযোগিতা করছে, সুষ্ঠু নির্বাচন সম্ভব: ইসি

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাওয়ায় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব বলে আশাবাদী নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

Advertisement

আজ সোমবার রাজধানীর নির্বাচন ভবনে গণভোট এবং নির্বাচনকে সামনে রেখে ইসির প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাছউদ বলেন, “আমরা মনে করি রাজনৈতিক দলগুলো সব দিক থেকেই আমাদের পূর্ণ সহযোগিতা করছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি ভালো নির্বাচন আয়োজন করতে পারব।”

কোনো রাজনৈতিক দল থেকে অসহযোগিতা কিংবা চাপের মুখে পড়ছেন কি না–জানতে চাইলে এই নির্বাচন কমিশনার জানান, ইসি কোনো মহল থেকেই চাপের মুখে পড়েনি। তিনি বলেন, “আমরা কোনো চাপ পাইনি। সংবিধান আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা পালনে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা গ্রহণ করছি।”

Advertisement
Advertisement
Advertisement

নির্বাচনী পরিবেশ সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে মাছউদ বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। তিনি আরও বলেন, “আমরা খুবই আশাবাদী। এখন পর্যন্ত যে পরিবেশ আমরা দেখেছি, তাতে পরিস্থিতি বেশ ভালো বলে মনে হচ্ছে।”

লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই অভিযোগ করা যাচ্ছে: ইসি সচিবec-secretary

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমি ভোটারদের অনুরোধ জানাই, তারা যেন স্বাধীনভাবে ভোটকেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং নাগরিক দায়িত্ব পালন করেন।”

মাছউদ বলেন, “কেউ যদি অযোগ্য হওয়া সত্ত্বেও কোনোভাবে প্রক্রিয়া পেরিয়ে নির্বাচিত হয়ে যান, তাহলেও পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আছে।”

তিনি জানান, অনেক প্রার্থী হলফনামা কিংবা সম্পদের বিবরণীতে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে থাকেন। এ ধরনের অনিয়ম মোকাবিলায় ২০২৫ সালে গণপ্রতিনিধিত্ব আদেশে নতুন আইনগত বিধান যুক্ত করা হয়েছে। এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশে ৯১এফ অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে বলেও জানান তিনি।

প্রার্থীরা মিথ্যা হলফনামা জমা দেয়া প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “নতুন ওই বিধান অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও যদি কোনো প্রার্থীর হলফনামা কিংবা আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য পাওয়া যায়, তাহলে নির্বাচন কমিশনের ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা থাকবে।”

বিষয়: প্রার্থীনির্বাচনগণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটরাজনীতিরাজনৈতিক দলহলফনামাইসি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”