রাজনৈতিক দল

জোট বাঁধছে কওমি ঘরানার ৭ দল, একসঙ্গে করবে স্থানীয় সরকার নির্বাচন
কওমিপন্থীদের সাত দল নিয়ে নতুন জোটের উদ্যোগ নিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

কওমিপন্থীদের জোট গঠনে সংকট কোথায়?
কওমিপন্থীদের বহুল আলোচিত রাজনৈতিক জোট কি আদৌ বাস্তবায়িত হতে যাচ্ছে? নাকি শর্তের বেড়াজালে আবারো থমকে যাবে এই ঐক্য প্রক্রিয়া? কওমিপন্থী অরাজনৈতিক সংগঠন 'হেফাজেতে ইসলাম বাংলাদেশ'-এর উদ্যোগে ৭টি ইসলামী রাজনৈতিক দলকে নিয়ে ঐক্য প্রক্রিয়ার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মোদিকে হটাতে কতক্ষণ লড়তে হবে বিরোধীদের
এবার আদালতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়েছে নরেন্দ্র মোদির বিরোধীরা। রাস্তা থেকে এজলাস-সব জায়গায় মোদি বিরোধীরা। কতটুকু পারবে তারা? ককরোচ জনতা দল (সিজেপি) কি পুরনো রাজনৈতিক দলগুলোকে নাড়িয়ে দিল? চরচা আন্ডারলাইনে সেলিম খানের বিশ্লেষণে দেখুন এসব প্রশ্নের উত্তর। সঞ্চালনায় কাজী সাজিদুল হক।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি
পাকিস্তানের রাওয়ালপিন্ডি বিভাগের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় রাওয়ালপিন্ডি ও মুরিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

জার্মানিতে কট্টর-ডানপন্থীদের জয় ইউরোপে রাজনীতির নতুন সংকেত
পূর্ব জার্মানির একটি ছোট অঙ্গরাজ্যের সাম্প্রতিক আঞ্চলিক নির্বাচন সমগ্র ইউরোপের রাজনৈতিক সমীকরণে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এই নির্বাচনের প্রতিধ্বনি লন্ডনের ডাউনিং স্ট্রিট থেকে শুরু করে প্যারিসের এলিসি প্যালেস পর্যন্ত পৌঁছাল এবং ইউরোপের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তার জন্ম দিয়েছে।

আমরা ফটোসেশন-ফটোশোর রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী
বিএনপি সরকার ফটোসেশন বা ফটোশোয়ের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে, এর মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে–এমনটা প্রত্যাশা করা ঠিক নয়।

কলেজে অনুপস্থিত, রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকেন শিক্ষক ওবায়দুল্লাহ
বেসরকারি কলেজ শিক্ষকদের সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের। তবে এই নির্দেশনা অমান্য করে নিয়মিত কলেজে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর ধরমপুর মহাবিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ

ক্ষমতায় থেকে জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় পরীক্ষা: মঈন খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে দলটি। ক্ষমতায় আসার পর সরকারের প্রথম ছয় মাসের অভিজ্ঞতা, গণতন্ত্র ও জবাবদিহি, প্রশাসনে দলীয় প্রভাবের অভিযোগ, স্থানীয় সরকার এবং ক্ষমতায় থেকে জনগণের আস

দেশের জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভার্থীরা দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: যে পথ পেরিয়ে আবার রাষ্ট্রক্ষমতায়, সামনে যে পরীক্ষা
১ সেপ্টেম্বর ১৯৭৮। ঢাকার রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নাম–বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এরপর কেটে গেছে ৪৮ বছর।

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করা হবে: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলের নেতাকর্মী, কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কারাগারে বা আটক না থাকেন, সেটি নিশ্চিত করাই সরকারের অবস্থান।

রাজনৈতিক প্রতিপক্ষের বিচারিক কার্যক্রম গতিশীল করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের বিচারিক কার্যক্রম দ্রুত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল রোববার এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ আহ্বান জানিয়েছে।

রাজনৈতিক ‘সংকট’ কাটাতে জাতীয় সংহতির আহ্বান
রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, মতভেদ ও আত্মপরিচয়ের দ্বন্দ্বের মধ্যে দেশের রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে ১৯৭১ সালের ভিত্তিতে জাতীয় সংহতি গড়ে তোলা এবং নতুন ধারার রাজনীতি নির্মাণের আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ ১৯৭১

সরকারের ছয় মাস: রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে বাংলাদেশে?
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রক্ষমতায় বসে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সামনে আসে রাষ্ট্র সংস্কার, বিচার, নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের নানা প্রতিশ্রুতি। ওই সময়ে মব সহিংসতা, মাজারে হামলা-ভাঙচুর এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি

অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করা কি জামায়াতের ইমেজ বদলের চেষ্টা?
সিনিয়র নেতাদের বাদ দিয়ে অলি আহমদকে জামায়াত জোট কেন রাষ্ট্রপতি প্রার্থী করল, এ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে এমন একটা নির্বাচনে যেখানে সংখ্যাধিক্যের কারণে সরকারি দল বিএনপি প্রার্থীর বিজয় সুনিশ্চিত। জামায়াত প্রার্থী দেওয়ায় এখন ভোটাভুটির আনুষ্ঠানিকতাটাই শুধু হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চায় জামায়াত
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্যতা সংক্রান্ত বিধান বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই বিধানকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে দলটি।

এখন তাদের স্লোগান ‘সবার আগে বিএনপি’: পরওয়ার
সরকারের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সাম্প্রতিক রাজনৈতিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিএনপিকে লক্ষ্য করে দলটি অভিযোগ করেছে, ‘সবার আগে বাংলাদেশ’ নয়, এখন তাদের স্লোগান হয়ে গেছে ‘সবার আগে বিএনপি’।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ঠেকাতে ইসিকে প্রস্তাব জামায়াতের, কিন্তু কীভাবে?
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। এই নির্বাচনে রাজনৈতিক দলের পরিচয় বা প্রতীকে নির্বাচন করার বিধান নেই। তাহলে ইসি কীভাবে প্রার্থীদের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা যাচাই করবে? জামায়াতে ইসলামী সদ্যসাবেক রাষ্ট্রপতির বিষয়ে কী ভাবছে?

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
খেলাফত মজলিস কেন জোট ছাড়ল জানতে চাইলে দলটির আব্দুল হাফিস খসরু বলেন, ‘‘এটা তো কোনো জোট না। তাই ছাড়া আর না ছাড়ার বিষয় নেই তো। এটা ছিল নির্বাচনী সমঝোতা।”



