Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘এতদিন ছাগল দিয়ে গরুর গাড়ি চালিয়েছি’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২০: ৪৩
‘এতদিন ছাগল দিয়ে গরুর গাড়ি চালিয়েছি’

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির ভাইস-প্রিমিয়ার ইয়াং সুং-হো-কে পদচ্যুত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, একটি গুরুত্বপূর্ণ কারখানা আধুনিকায়ন প্রকল্পে ব্যর্থতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে এই কঠোর শাস্তির মুখে পড়তে হয়েছে।

Advertisement

সামনেই উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি বড় সম্মেলন (কংগ্রেস) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তার আগেই নিজের ক্ষমতা ও নিয়ন্ত্রণ মজবুত করতে কিম এই পদক্ষেপ নিলেন।

উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ‘রিয়ংসং মেশিন কমপ্লেক্স’ নামের একটি বিশাল কারখানা আধুনিকায়নের কাজ চলছিল। কিম জং উনের অভিযোগ, ভাইস-প্রিমিয়ার ইয়াং সুং-হো তার দায়িত্ব পালনে চরম অযোগ্যতা দেখিয়েছেন। এর ফলে প্রকল্পটিতে আর্থিক ক্ষতি হয়েছে এবং কাজের গতি থমকে গেছে।

কিম জং উন ওই কর্মকর্তার সমালোচনা করেছেন। তিনি বলেন, “সহজ কথায় বলতে গেলে, তিনি ছিলেন গরুর গাড়িতে জোড়া একটি ছাগলের মতো। আমরা কি কখনো আশা করতে পারি যে একটা ছাগল গরুর কাজ করবে? তাকে নিয়োগ দেওয়াটা আমাদের একটি ভুল ছিল।”

Advertisement
Advertisement
Advertisement

বিশেষজ্ঞদের মতে, কিমের এই আচরণের পেছনে কয়েকটি বিশেষ কারণ রয়েছে। দেশের অর্থনৈতিক সংকটের দায় নিজের ওপর না নিয়ে কর্মকর্তাদের ওপর চাপানো কিম জং উনের একটি পুরনো কৌশল।

সামনে বড় রাজনৈতিক সম্মেলন থাকায় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি করা, যেন তারা দ্রুত ফলাফল এনে দিতে বাধ্য হয়। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার অর্থনীতির আসল সমস্যা হলো দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে অতিরিক্ত অর্থ ব্যয় করা। কোনো নির্দিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত ভুল নয়।

চলতি বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের বড় সম্মেলন হতে পারে। সেখানে কিম নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করবেন।

ধারণা করা হচ্ছে, কিম জং উন রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবেন। পাশাপাশি ট্রাম্পের চীন সফরের সম্ভাবনা থাকায় আমেরিকার সাথে পুনরায় আলোচনার পথও খুলতে পারে।

বিষয়: কর্মকর্তাউত্তর কোরিয়ারাজনীতিচীনকিম জং উন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”