Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১০, আহত ৪৭৬: অধিকার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৭: ৩১
নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ১০, আহত ৪৭৬: অধিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে মাত্র ১৫ দিনে (১৩-২৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী ১০৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছে এবং ৪৭৬ জন গুরুতর আহত হয়েছে। মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সাম্প্রতিক প্রতিবেদনে নির্বাচন-পরবর্তী সংঘাত ও সহিংসতার এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

Advertisement

ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর সহায়তায় ৫‌০টি সংসদীয় আসনে পরিচালিত সরাসরি পর্যবেক্ষণ এবং জাতীয় সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, মোট সহিংসতার ঘটনার ২৮ শতাংশই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বা এর সংশ্লিষ্ট অংশের অভ্যন্তরীণ কোন্দল। এই কোন্দলে ৪ জন নিহত এবং ১৩৬ জন আহত হয়েছেন। ভুক্তভোগীদের তালিকায় বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এবং সাধারণ নাগরিকরাও রয়েছেন। বিশেষত সিলেটে একটি হিন্দু মন্দিরে রাতের আঁধারে হামলার ঘটনাটি সাম্প্রদায়িক নিরাপত্তার ক্ষেত্রে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সংস্থাটি জানিয়েছে, নির্বাচনের আগের সহিংসতা মূলত গ্রামাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও, নির্বাচন-পরবর্তী সময়ে শহর ও গ্রাম—উভয় অঞ্চলেই সমানভাবে সংঘাত ছড়িয়ে পড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সহিংসতার ভয়াবহতা অনুযায়ী অধিকার জেলাগুলোকে বিভিন্ন জোনে ভাগ করেছে। নিহতের ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুলনা বিভাগে সবচেয়ে বেশি হতাহত রেকর্ড করা হয়েছে। সেখানে ৩ জন নিহত এবং ১৯১ জন আহত হয়েছেন। এ ছাড়া রাজশাহী, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। হতাহতের সংখ্যার ভিত্তিতে লাল, কমলা, হলুদ ও সবুজ জোনে ভাগ করে একটি সহিংসতার ‘মানচিত্র’ তৈরি করেছে সংস্থাটি, যা দেশের অস্থিতিশীল পরিস্থিতির রূপরেখা তুলে ধরে।

অধিকারের পর্যবেক্ষণে দেখা গেছে, ৪৪ শতাংশ ক্ষেত্রে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রতিক্রিয়ার হার ছিল অসম ও বৈষম্যমূলক। এই পরিস্থিতি উত্তরণে সংস্থাটি পাঁচ দফা সুপারিশ পেশ করেছে।

এর মধ্যে রয়েছে–

রাজনৈতিক প্রভাবমুক্ত স্বতন্ত্র ও সময়াবদ্ধ তদন্ত নিশ্চিত করা, দলগুলোর অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তিতে কঠোর হওয়া, ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ জোনগুলোতে নাগরিক সুরক্ষা বাড়ানো এবং নাগরিক সমাজের অংশগ্রহণে আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা।

নির্বাচনের দিন পার হলেও সংঘাতের ঝুঁকি যে শেষ হয় না, এই প্রতিবেদন তারই এক বাস্তব প্রমাণ। রাজনৈতিক অখণ্ডতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধকে জাতীয় নির্বাচনী ব্যবস্থাপনার স্থায়ী অংশ করার আহ্বান জানিয়েছে ‘অধিকার’।

বিষয়: বিএনপিআহতনিহতনির্বাচনজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহিংসতা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”